আজ মঙ্গলবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
তাসাদদুল করিম || ওয়েব ইনচার্জ, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২২, ২০২৩, ৬:৪৬ অপরাহ্ণ




গৌরীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে গণসচেতনতামূলক লিফলেট বিতরণ

ময়মনসিংহের গৌরীপুরে রোববার (২২ অক্টোবর/২০২৩) নিরাপদ সড়ক চাই দাবিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শোভাযাত্রা, মানববন্ধন ও গণসচেতনতামূলক লিফলেট বিতরণ করে।
অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল (ভিপি বাবুল)। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সড়ক ব্যাপক উন্নয়ন হয়েছে কিন্তু আমরা সচেতন নই। গাড়ি চালানো হচ্ছে বেপরোয়া, নিজের জীবন রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সেলিম, শম্ভুগঞ্জ কৃষি ইন্সটিটিউটের প্রশিক্ষক সমিত্র শেখর চমন, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ফুটবলার মোয়াজ্জেম হোসেন, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মো. ফারুকুল ইসলাম, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মো. আজহারুল ইসলাম, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, বেস্ট লাইফ ইন্সুরেন্সের গৌরীপুর শাখা ব্যবস্থাপক মেহেদি হাসান, লেকচার পাবলিকেন্সের গৌরীপুর প্রতিনিধি সুমন আহমেদ, স্বজন তাসাদদুল করিম, শামীম আনোয়ার প্রমুখ




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১