আজ মঙ্গলবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১৭, ২০২৩, ৮:৪৭ অপরাহ্ণ




‘নির্বাচনের পর জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ হতে পারে’

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশে জ্বালানি তেলের দাম নির্ধারণ করতে কাজ করছে সরকার। যেটাকে বলা হচ্ছে, জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি বা অটোমেটেড প্রাইসিং ফর্মুলা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অর্থ বিভাগ বিষয়টি বিবেচনা করবে, কখন থেকে এই ফর্মুলা কার্যকর হবে। নির্বাচনের পরও হতে পারে।

মঙ্গলবার রাজধানীর বিদ্যুৎ ভবনে স্মার্ট গ্রিড নিয়ে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ইসরাইল ও ফিলিস্তিন সংকট নিয়ে এখনো বড় প্রভাব ফেলেনি। তবে যুদ্ধ দীর্ঘ হলে চিন্তা থেকেই যায়। কারণ, জ্বালানি তেলের বিকল্প উৎস সেভাবে নেই। বর্তমান সঞ্চালন ব্যবস্থায় ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে গেলে নানা সমস্যা সৃষ্টি হয়। স্মার্ট গ্রিড এসব সমস্যার সমাধান দেবে।

তিনি বলেন, তিন-চার বছরের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আসবে, পিজিসিবি কি প্রস্তুত? আমার মনে হয় পিজিসিবি জানেই না। বৈদ্যুতিক যানবাহন আসবে, তারা বিভিন্ন জায়গা চার্জ দেবে। পরমাণু বিদ্যুৎ আসতেছে। এসব বিষয়ে আগাম প্রস্তুতি নিতে হবে। সঞ্চালন ব্যবস্থা স্মার্ট হতে হবে।

অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব হাবিবুর রহমান বলেন, স্মার্ট গ্রিডের বিষয়টি কোনো বিলাসিতার বিষয় নয়। নিরবচ্ছিন্ন ও কোয়ালিটি বিদ্যুতের জন্য স্মার্ট গ্রিড জরুরি।

স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট গ্রিড জরুরি বলে অনুষ্ঠানে উল্লেখ করেন পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১