আজ মঙ্গলবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১৫, ২০২৩, ১০:৩০ অপরাহ্ণ




গৌরীপুরে ৬৩ মন্ডপে দুর্গোৎসবকে রাঙাতে ব্যস্ত মৃৎশিল্পীরা

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভায় এবার বেড়েছে পূজামন্ডপ। এ বছর ৩টি বেড়ে ৬৩ স্থায়ী ও অস্থায়ী মন্দিরে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মন্ডপে মন্ডপে প্রতিমার সাজসজ্জায় ব্যস্ত মৃৎশিল্পীরা। কেনাকাটায় ব্যস্ত হিন্দু সম্প্রদায়। আত্মীয়-স্বজনের বাড়িতে নিমন্ত্রণ আর উপঢৌকনও পৌঁছে গেছে। চলছে মন্ডপ এলাকার আলোকসজ্জা, বাহারী তোরণ নির্মাণ। দর্শকদের বিনোদনের জন্য এবারও নাগরদোলা, চরকিসহ থাকছে নানা আয়োজন।

সোমবার (১৫ অক্টোবর/২০২১) পৌর শহরের কালিখলা পুজামন্ডপে দেখা মৃৎশিল্পী সুকেশ পাল মন্ডপে রঙতুলির শেষ আঁচড় দেয়ায় ব্যস্ত। সরকারপাড়া, মাস্টারবাড়ি ও মধ্যবাজার মন্ডপেও চলছে রঙ কাজ। এছাড়াও শহরের বাগানবাড়ি, দূর্গাবাড়ি, পূর্বদাপুনিয়া মন্ডপে দেখা যায় চলছে সাজসজ্জার কাজ। দুর্গাবাড়ির মন্দিরের চারপাশে আলোকসজ্জাও জ¦লে উঠেছে। উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রতন সরকার জানান, পুজার শতভাগ প্রস্তুতি সম্পন্ন। উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সার্বিক তত্ত¡াবধান ও দিকনিদের্শনায় সব মন্ডপে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে।

কালিপুর পুজা মন্ডপের সাধারণ সম্পাদক শংকর ঘোষ পিলু জানান জানান, মন্ডপ এলাকায় যেন কোনরূপ বিশৃঙ্খলা, নারীদের যৌন হয়রানি, উঠতি বয়সের কিশোর ও যুবদের বেপরোয়া চলাচলে নজরদারি করতে মন্ডপে সিসি ক্যামেরা লাগানো হয়েছে।
অপরদিকে গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন জানান, মনিটরিং টিম, প্রত্যেকটি মন্ডপে পুলিশ, গ্রাম পুলিশ, ও আনসার-ভিডিপির সার্বক্ষনিক পাহারার ব্যবস্থা করা হয়েছে। অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান জানান, প্রত্যকটি মন্ডপ এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র কর জানান, এবার আরো উৎসবমুখর পরিবেশে সার্বজনিন দুর্গোৎসব পালন করা হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা, ভয়ভীতির সংবাদ পাওয়া যায়নি।

এদিকে পুকুরে ঝরণা আতশবাজি, মৎস্যকন্যার নৃত্য, বৃষ্টিভেজা শাপলা আর মনোমুগ্ধকর আলোকসজ্জায় এবারও মাস্টারপাড়া পূজামন্ডপ সজ্জিত করা হয়েছে বলে জানান মন্দির কমিটির সাধারণ সম্পাদক অজিদ চৌহান। কালিখলা মন্দির কমিটির সাধারণ সম্পাদক অজিত কুমার মোদক জানান, মূলসড়কসহ মন্দির আঙ্গিনায় এবার থাকছে আলোর ঝলকানি। প্রতিবছর মতোও এবারও শারদীয় দুর্গোৎসবে সুসজ্জিত হচ্ছে বঙ্গবন্ধু চত্বর জানান দুর্গাবাড়ি মন্দির। গৌরীপুরে এবারও সর্বোচ্চ প্রতিমা তৈরি করেছেন মৃৎশিল্পী সুকেশ পাল। তিনি জানান, এবার শারদীয় দুর্গোৎসবের প্রতিমায় আরো নতুনত্ব ও সাজে তৈরি করা হয়েছে। শেষ মুর্হূতে চলছে রঙ তুলি আঁচড় আর সুসজ্জিতকরণের কাজ। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান জানান, উপজেলা পরিষদের উদ্যোগেও প্রত্যেকটি মন্দির ও মন্দির এলাকায় সার্বক্ষনিক মনিটরিং এর ব্যবস্থা নেয়া হয়েছে। ইউএনও ফৌজিয়া নাজনীন ও পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে দুর্গোৎসব উদযাপন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়\




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১