ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে রোববার (১৫ অক্টোবর/২৩) বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে ‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’ ¯েøাগানে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। আলোচনা সভা শেষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন। সঞ্চালনা করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপপ্রকৌশলী মো. সালাহ উদ্দিন সোহেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু রায়হান, গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মাজহারুল আনোয়ার ফেরদৌস প্রমুখ।