ময়মনসিংহের গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১০ অক্টোবর/২০২৩) ‘একের রক্ত অন্যের জীবন, রক্ত’ই হোক আত্মার বাঁধন; ¯েøাগানে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। এছাড়াও বিনামূল্যে রক্তের গ্রæপ নির্ণয় ও আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান।্র
শোভাযাত্রা শেষে স্বজন সমাবেশ কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রক্তদান ফাউন্ডেশনের সভাপতি মো. আশিকুর রহমান রাজিব। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক রমজানুর রহমান নাজিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক মো. আমিরুল মোমেনীন, সংগঠনের প্রধান উপদেষ্টা যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মুরাদ হোসেন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, গৌরীপুর স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, রক্তদান ফাউন্ডেশনের উপজেলা কমিটির সহসাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রাব্বী, অর্থ সম্পাদক সাইফ আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক শামীম মিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নাজমুন নাহার নুপুর, মহিলা সম্পাদিকা মাসুমা আক্তার পারজানা, মানবকল্যাণ সম্পাদক অর্পিতা কবির এ্যানি, ছোটন মিয়া, ডৌহাখলা ইউনিয়নের সভাপতি প্রত্যয় সরকার, সাধারণ সম্পাদক শিমুল মিয়া, সাংগঠনিক সম্পাদক সালমান মিয়া, ভাংনামারীর সভাপতি সামিউল সোয়াদ, অচিন্তপুরের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক তুষার হোসেন, গৌরীপুর ইউনিয়নের সভাপতি ইয়াসিন আরাফাত নিজাম, ক্রীড়া সম্পাদক মোশাররফ হোসেন, তানজিদা সানজু, কাউসার আহমেদ নিলয় প্রমুখ।