আজ মঙ্গলবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৯, ২০২৩, ৬:৩৩ অপরাহ্ণ




সব দলকে কীভাবে ভোটে আনা যায়, জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কীভাবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করা যায়- তা জানাতে চেয়েছে বাংলাদেশ সফরে আসা যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল।

সোমবার রাজধানীর একটি হোটেলে সংসদের বিরোধীদল জাতীয় পার্টির (জাপা) সঙ্গে বৈঠকে তারা এ বিষয়ে দলটির মতামত জানতে চায়।

জাপা চেয়ারম্যান জি এম কাদের মার্কিন প্রতিনিধিদের বলেন, বিএনপি বর্জন করলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। বিএনপিকে নির্বাচনে আনার আলোচনা করতে সরকারের সম্মতি প্রয়োজন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ রাজি না থাকলে আলোচনা সফল হবে না।

বৈঠকে অংশ নেওয়া জাতীয় পার্টির সংসদ সদস্য মেজর (অব.) রানা মো. সোহেল সমকালকে এসব তথ্য জানিয়েছেন।

বৈঠক শেষে জি এম কাদের সাংবাদিকদের বলেন, নির্বাচনকালীন সরকারের যোগ দেওয়া বিষয়ে সরকার থেকে প্রস্তাব পেলে বিবেচনা করবে জাতীয় পার্টি। নির্বাচনে অংশ নেব না- এমন কথা কখনও বলিনি। জাতীয় পার্টি পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেবে। নির্বাচনের বিষয়ে দলীয় ফোরামে আলোচনা হলেও সুনির্দিষ্ট হয়নি বলে জানান তিনি।

নির্বাচন পূর্ব পরিস্থিত যাচাইয়ে বাংলাদেশে এসেছে যুক্তরাষ্ট্রের ৬ সদস্যের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল। দেশটির সরকারি অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে এই প্রাক-নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করছে।

পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে জি এম কাদের বলেন, নির্বাচন নিয়ে এখনও অনিশ্চয়তা আছে। বিএনপি নির্বাচন বর্জন করে আন্দোলন করলে সহিংসতা হতে পারে। অস্থিরতা সৃষ্টি হতে পারে। নির্বাচনে সবার অংশগ্রহণ কীভাবে নিশ্চিত করা যায়, তা জানতে চেয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। তারা অংশগ্রহণমূলক নির্বাচন চায়। অংশগ্রহণমূলক না হলে নির্বাচন সুষ্ঠু হলো কি-না, তা বোঝা যায় না।

জি এম কাদের জানান, নির্বাচনে কোন কোন ক্ষেত্রে অনিয়ম হয় এবং তা কীভাবে রোধ করা যায় সে বিষয়েও জাতীয় পার্টির মতামত জানতে চান এনডিআই এবং আইআরআই প্রতিনিধিরা। অতীতে কখন কীভাবে নির্বাচন হয়েছে তাও জানতে চান তারা।

রানা মো. সোহেল সমকালকে বলেন, এসব জিজ্ঞাসার সুনির্দিষ্ট জবাব দিয়েছে জাতীয় পার্টি। মার্কিন প্রতিনিধিরা নির্বাচন পদ্ধতি নিয়ে কথা বলেনি। তারা স্পষ্ট করে বলেছেন, আগামী নির্বাচনে তাদের ভূমিকা থাকবে না। দেশে ফিরে গিয়ে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে যুক্তরাষ্ট্র সরকারকে সুপারিশ করবেন।

বৈঠকে আরও অংশ নেন জাপা চেয়ারম্যানের উপদেষ্টা মাসরুর মওলা এবং ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১