ময়মনসিংহের গৌরীপুরে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষ্যে গৌরীপুর থানার উদ্যোগে বুধবার (৪ অক্টোবর/২৩) পুজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সুমন মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রতন সরকার, সাধারণ সম্পাদক শ্যামল কর, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের হীরা লাল প্লাস্টার, বিপ্লব মন্ডল, গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের যুগ্ম সম্পাদক গৌবিন্দ বণিক, পৌর পুজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ বাগচী, সুবীর হোম চৌধুরী কাঞ্চন, নিতাই চন্দ্র সরকার প্রমুখ।