আজ মঙ্গলবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৫, ২০২৩, ১:১৬ অপরাহ্ণ




‘তলে তলে অনেক কিছু হচ্ছে’, আমি ভুল বলিনি: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত মঙ্গলবার ভিসানীতি নিয়ে মন্তব্য করে বলেছেন, ‘কেউ নিষেধাজ্ঞা দেবে না, তলে তলে আপস হয়ে গেছে’। তার এমন বক্তব্য দেশজুড়ে আলোচনার মধ্যে এ নিয়ে ফের কথা বলেছেন তিনি। সেতুমন্ত্রী বলেন, ‘আমি কথাটা যা বলেছি আপনারা সেটা এখনো অনুভব করছেন না। নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে যে বৈঠকটা—এই বৈঠকের বিষয়টি কিন্তু এক সপ্তাহ পর্যন্ত কেউ জানে না। তা হলে তলে তলে অনেক কিছু হচ্ছে, আমি যে কথাটা বলেছি, আমি তো ভুল বলিনি।’

বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় বিএনপির মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতার জন্য ভারতের মুখাপেক্ষী হয়ে থাকবে না।

তিনি আরও বলেন, সম্পর্কের উন্নয়ন গণতন্ত্রের জন্য ভালো। সব দেশের সঙ্গে সুসম্পর্ক আছে বলেই দেশের আন্তর্জাতিক বাণিজ্য বেড়েছে।

এর আগে মঙ্গলবার বিকালে রাজধানীতে নিজ দলের শান্তি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ওবায়দুল কাদের বলেছিলেন, ‘কোথায় নিষেধাজ্ঞা? কোথায় ভিসানীতি? তলে তলে আপস হয়ে গেছে। দিল্লি আছে। আমেরিকার দিল্লিকে দরকার। আমরা আছি, দিল্লিও আছে। দিল্লি আছে, আমরা আছি। শত্রুতা কারও সঙ্গে নেই। সবার সঙ্গে বন্ধুত্ব। শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, এমন ভারসাম্য সবার সঙ্গে করে ফেলেছেন, আর কোনো চিন্তা নেই। নির্বাচন হবে, যথাসময়ে হবে।’




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১