আজ মঙ্গলবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২, ২০২৩, ১:২৭ পূর্বাহ্ণ




কারাগারে বন্দি (প্রতিকী) ক্ষুদে বেগম খালেদা জিয়াকে দেখে কাঁদলেন গৌরীপুরে নেতাকর্মীরা!

আপনারা আন্দোলনে শরীক হোন। একদফা, একদাবী আদায়ের জন্য দুর্বার আন্দোলন গড়ে তোলুন। আন্দোলনের মধ্যদিয়ে অবৈধ সরকারকে হঠাতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ মহাসড়কে তারুণ্যের রোডমার্চে রোববার (১ অক্টোবর/২৩) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের শিবপুর বাসস্ট্যান্ড এলাকায় পথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা এই সরকারকে আন্দোলনের মাধ্যমে পদত্যাগে বাধ্য করবো। এ আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।
আলোচনা সভায় সঞ্চালনা করেন গৌরীপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশ। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাব্কে যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, উপজেলা যুবদলের সভাপতি তাজুল ইসলাম খোকন, পৌর যুবদলের আহ্বায়ক সুজিত কুমার দাস, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. শহীদুল্লাহ, শাহজাহান আকন্দ সুমন, জুবায়ের হোসেন আকাশ প্রমুখ।
অপরদিকে এমপি মনোনয়ন প্রত্যাশী উত্তর জেলা বিএনপির সদস্য এডভোকেট নুরুল হকের নেতৃত্বে উপজেলার কলতাপাড়া বাজার, উত্তর জেলা বিএনপির সদস্য এডভোকেট আব্দুস সোবহান সুলতানের নেতৃত্বে রামগোপালপুর এলাকায়, উত্তর জেলা বিএনপির সদস্য হাফেজ আজিজুল হকের নেতৃত্বে কলতাপাড়া সোয়াদ ফিলিং স্টেশন ও উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক শামছু’র নেতৃত্বে রামগোপালপুর বাজার এলাকায় সমাবেশ করেন। কেন্দ্রীয় কর্মসূচিতেও দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হতে পারলেন না গৌরীপুরে!
এদিকে ময়মনসিংহ উত্তর মহিলা দলের আয়োজনে তারুণ্যের রোডমার্চে নেতাকর্মী ও দর্শকদের দৃষ্টিকাড়ে কারাগারে বন্দি (প্রতিকী) ক্ষুদে বেগম খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাজে সজ্জিত হওয়া শিশুটির নাম শাহ রুবাইয়া রুবাবা। সে গৌরীপুর পৌর শহরের দি চাইল্ড ব্লোজম কিন্ডারগার্টেনের নার্সারী শাখার ছাত্রী। ময়মনসিংহ উত্তর মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি ও কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক শাহ নাসির উদ্দিন রুমনের কন্যা। কারাগারে বন্দি অবস্থায় প্রতীকী খালেদা জিয়া নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেন। ক্ষুদে শিশুর বক্তব্যে নেতাকর্মীরাও কান্নায় ভেঙে পড়েন। এ সময় সবার কন্ঠে ছিলো ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়া’র মুক্তি চাই’ স্লোগান। রোডমার্চে আসা নেতাকর্মীরাও তার সঙ্গে ছবি তোলা ও সেলফিতে ব্যস্ত থাকতে দেয়া যায়। উৎসুক মানুষের ভিড় ঠেকাতে হিমসিম খান মহিলা দলের নেত্রীরাও। এ প্রসঙ্গে তানজিন চৌধুরী লিলি বলেন, আমরা রোডমার্চে যাচ্ছি, আমার মেয়ে আজকে বেগম খালেদা জিয়া সাজে সজ্জিত হয়েছেন। তাকে দেখার জন্য যে ভিড় তাতেই প্রমাণ হয় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কতো জনপ্রিয়। আজকে এ প্রতিকী কারাগারের মাধ্যমে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী জানাচ্ছি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১