আজ মঙ্গলবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২২, ২০২৩, ১১:৩৪ অপরাহ্ণ




ভাঙা-চোরা গর্তে বিকল গৌরীপুর-শ্যামগঞ্জ সড়ক!

ভাঙা-চোরা গর্তের মাঝে বিকল হচ্ছে যানবাহন। এবছর ৪০লাখ ৬১হাজার টাকা ব্যয়ে রাস্তার বিভিন্নস্থানে ইটের সোলিং করা হয়। মেরামতের নামে এই এইচবিবি ইটের সোলিং জনদুর্ভোগকে আরো বাড়িয়ে দিয়েছে। প্রতিবছর মেরামত হলেও প্রকৌশল বিভাগের অপরিকল্পিত উন্নয়নে কাঙ্খিত সেবা মিলছে না এ সড়কে। ফলে ময়মনসিংহের গৌরীপুর-শ্যামগঞ্জ সড়কে সৃষ্ট অচলাবস্থায় নেত্রকোণা, ময়মনসিংহ ও কিশোরগঞ্জের ৬টি উপজেলার মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন।
এ বছর এলজিইডির আরটিআইপি-২ প্রকল্পের আওতায় জনদুর্ভোগ লাঘবে জরুরি ভিত্তিতে এ সড়কটি সাময়িক সংস্কারে এইচবিবি করার উদ্যোগ নেয় গৌরীপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এ প্রকল্পের অধিনে প্রায় ৪০লাখ ৬১হাজার টাকা ব্যয়ে এবছর ইটের সোলিং করা হয়। তবে প্রকল্প বাস্তবায়নকালীন সময়ে উন্নয়ন কার্যক্রমের প্রজেক্ট প্রোফাইল (কার্য্যকাল, বরাদ্দকৃত অর্থ, কাজের মেয়াদসহ বিবরণী) দেখা মিলেনি। সরকারের অর্থব্যয় হলেও এলাকাবাসী জানতে পারে নাই ‘উন্নয়নচিত্র’ বা সড়ক মেরামতের তথ্যচিত্র। এ প্রসঙ্গে শ্যামগঞ্জের সাইফুল ইসলাম জানান, অনিয়ম দুর্নীতি-লুটপাটের তথ্য প্রকাশের ভয়ে সাধারণ মানুষের নিকট থেকে এসব তথ্য আড়াল করা হয়। এইচবিবি ইটের সোলিং সড়কের দুর্ভোগ না কমিয়ে, তা আরো বাড়িয়ে দিয়েছে। এ সড়ক এখন মৃত্যুকুপে পরিণত হয়েছে।
সরজমিনে দেখা যায়, গৌরীপুর-শ্যামগঞ্জ সড়কের নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের সামনে ইটের সোলিং করা হয়। উত্তরবাজার গ্রামীণ ব্যাংক অফিসের সন্নিকটেও ইটের সোলিং করা হয়েছে। দু’স্থানে ইটের সোলিং করায় মূলসড়কের কার্পেটিংয়ের চেয়ে প্রায় ৬ থেকে ৮ইঞ্চি উঁচু হয় সোলিং। ফলে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পুরো রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভালুকা ব্রিজ থেকে নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় পর্যন্ত ৬৮টি খানা-খন্দকের কারণে মুলত যানবাহন চলাচলে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। অনুরূপভাবে শ্যামগঞ্জ পর্যন্ত ১১টি স্থানে ইটের সোলিংয়ের নামে পুরো রাস্তাটিকে আরও ক্ষতবিক্ষত করা হয়েছে। এসব সোলিংয়ে উঠার সময় ও নামতেও যানবাহনের ব্রেক চাপতে হয়। এ প্রসঙ্গে ষোলগাই গ্রামের নুরুল আমিন জানান, এটা সোলিংয়ের সড়ক না। যেসড়কে পাথর ঠিকছে না, সেখানে ইটের এইচবিবি করা মানে জনদুর্ভোগ আরও বাড়িয়ে দেয়া।
এদিকে গৌরীপুর-শ্যামগঞ্জ সড়ক। প্রতিবছরই চলে বিটুমিনের প্রলেপ। তবে প্রলেপ থাকছে না। ভাঙছে সড়ক। তৈরি হচ্ছে খানা-খন্দক। পুরো সড়কই প্রায় আবারও অচল হয়ে পড়েছে। মাটি ভরাট ছাড়াই সড়কের বর্ধিতকরণ, ধুলো-বালির ওপর কার্পেটিং, রাস্তার দু’পাশে পুকুর ও নিম্নমানের কাজের কারণে ধসে যাচ্ছে। নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের শ্যামগঞ্জ বাজার সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা ও সড়কে কর্দমাক্ত যানবাহন ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ সড়কটি ৩টি জেলার ৬টি উপজেলার জন্য অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। নেত্রকোনা জেলা সদর, পুর্বধলা, ময়মনসিংহের তারাকান্দা, ফুলপুর ও হালুয়াঘাট ও কিশোরগঞ্জে কিশোরগঞ্জ উপজেলা থেকে গৌরীপুরে স্বল্প সময়ে আসার একমাত্র সড়ক। শ্যামগঞ্জ বাজারের রেললাইন সংলগ্নস্থানে বড়খন্দকের সৃষ্টি হয়েছে। গৌরীপুর-শ্যামগঞ্জ সড়কে কাউরাটে একমাত্র এক কিলোমিটারে ১৩৭টি খানা-খন্দক। গাভীশিমুল এলাকায় প্রায় ১ কিলোমিটার জুড়েই উঠে গেছে বিটুমিন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পর থেকে সাংবাদিক আজম জহিরুল ইসলামের বাড়ি পর্যন্ত দেড় কিলোমিটারে রয়েছে ৬টি খানা-খন্দক। মইলাকান্দা ও ঝিনাইকান্দি এলাকায় বড় বড় গর্তের কারণে এ সড়কে যানবাহন চলাচলে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী জানান, গৌরীপুর উপজেলা প্রকৌশল বিভাগের অধিনে গত ৬বছরে এ সড়কটি কয়েক ধাপে মেরামত করা হয়। তবু গৌরীপুর-শ্যামগঞ্জ সড়কেরও করুণ হালের চিত্র বদলাচ্ছে না। সরজমিনে গিয়ে দেখা যায়, শ্যামগঞ্জ বাজারেও বিশাল গর্ত। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তদারকির অভাব, অপরিকল্পিত সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণের অভাবেই এ সড়ক যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। প্রকল্পের শর্তানুযায়ী, নির্মাণের বর্ণনা জনসম্মুখে প্রকাশের জন্য সাইন বোর্ড প্রদান বাধ্যতামুলক। তবে প্রকল্প এলাকায় নির্মাণ কাজের কোন সাইন বোর্ড না থাকায় এলাকাবাসীও জানতে পারেনি উন্নয়নের বর্ণনা। শ্যামগঞ্জের আব্দুল খালেক জানান, গতবছর কয়েক দফায় শ্যামগঞ্জ বাজারে মাটি ভরাট ও পাকাকরণ করা হয়েছে। দু’পাশেই দোকানপাট পানি নিষ্কাষণের ব্যবস্থা এ ছাড়া মেরামতকৃত রাস্তা ২মাসও ঠিকছে না। লামাপাড়া গ্রামের জয়নাল আবেদিন জানান, রাস্তার দু’পাশে প্রসশÍ করা হয়েছে। মাটি ভরাট ছাড়াই নির্মিত সড়কও ধসে পড়ছে। শ্যামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী নীলুফার ইয়াসমিন বলেন, গর্ত কতোটুকু বুঝা যায় না। তাই প্রায়শঃ গর্তে পড়ে বই-খাতা কলমসহ সব ভিজে বাড়িতে যেতে হচ্ছে।
উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, এ সড়কের রামগোপালপুর-শ্যামগঞ্জ সড়কের বালুয়াপাড়া পর্যন্ত ৮৩লক্ষ ৮৬হাজার টাকা ব্যয়ে সংস্কার ও মেরামত করা হয়। একই সড়কে শ্যামগঞ্জ পর্যন্ত ৫জুন/১৪সনে ১ কোটি ৮৫লক্ষ ৬০হাজার ৬৫২টাকায় সংস্কার ও মেরামত করে। এ সড়কের দেড় কিলোমিটার ৪৩লাখ টাকায় ২০১৬-১৭অর্থবৎসরে মেরামত ও সংস্কার করা হয়। ২০১৮সনে এ সড়কটি পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচী (এঙইগ) এর অধিনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের রামগোপালপুর বাসস্ট্যান্ড বাজার থেকে শ্যামগঞ্জ জিসি সড়ক ভায়া গৌরীপুর জিসি মেরামত কাজের ৬৪৫০-১৩৭৫৩ মিটারের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স কে.কে. এন্টারপ্রাইজ, পটুয়াখালীর সাথে ২ কোটি ৭৭লাখ ৯৯হাজার ৪৫৪টাকায় চুক্তিবদ্ধ হয়। নির্মাণ কাজের ত্রুটি ও ধুলা-বালিতে কার্পেটিং নিয়ে দৈনিক যুগান্তরসহ নানা পত্রিকায় একাধিকবার প্রতিবেদন প্রকাশিত হয়। তারপরেও প্রকৌশল বিভাগ ছিলো নিশ্চুপ। ফলে আবারও রাস্তাটির জনদুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
এ উপজেলা প্রকৌশলী অসিত বরণ দেব জানান, রাস্তাটি দ্রুত সময়ের মধ্যে আবারও মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে। রাস্তার দু’পাশে পুকুর থাকায় সড়কের কার্পেটিং নষ্ট হয়ে যায়, রাস্তাও ধসে যাচ্ছে। এছাড়াও এ সড়কে ১০ মেট্টিকটন পর্যন্ত বহনযোগ্য, অথচ ২০-৪০টনের বালি ও পাথর বোঝাই ট্রাক চলাচল করে। ফলে রাস্তাটি মেরামত ও নির্মাণের পর দ্রুত ভেঙ্গে যাচ্ছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১