আজ বুধবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ১১, ২০২৩, ৯:৫৫ অপরাহ্ণ




সংসদে টেবিল চাপড়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর শেষে রোববার দেশে ফিরেছেন। সোমবার সন্ধ্যায় তিনি সংসদে প্রবেশ করেন। এ সময় সংসদের বৈঠকে বিলের ওপর আলোচনা চলছিল। প্রধানমন্ত্রী সংসদে প্রবেশ করতেই বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা দাঁড়িয়ে টেবিল চাপড়াতে শুরু করেন।

ঘটনার আকস্মিকতায় উপস্থিত সংসদ সদস্যরা মুহূর্তের জন্য হতচকিত হয়ে পড়েন। পরে প্রধানমন্ত্রীকে সংসদে ঢুকতে দেখে সরকার ও বিরোধী দলীয় সদস্যরা একযোগে টেবিল চাপড়াতে শুরু করেন।

এ সময় বাংলাদেশ বিমানের একটি বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে বক্তব্য দিচ্ছিলেন জাতীয় পার্টির সদস্য ফখরুল ইমাম। তিনি বিলের ওপর বক্তব্য থামিয়ে বলেন, প্রধানমন্ত্রী ঢোকার সঙ্গে সঙ্গে সংসদ সদস্যরা করতালি দিলো। এটা তো মনে হয় অভিনন্দন দিলো নাকি! আমরা জানতে চাই, আসলে ঘটনাটা কী হল? তিনি (প্রধানমন্ত্রী) জি-২০ সম্মেলনের প্রত্যেকটা জায়গায় ফায়দা তুলেছেন। এটা ওনার বুদ্ধিমত্তার জন্য পেরেছেন।

এ সময় মসিউর রহমান রাঙ্গার দিকে হাত দেখিয়ে ফখরুল ইমাম জানতে চান, জি-২০ সম্মেলনে সফলতার জন্য সংসদরা সদস্য হাততালি দিয়েছেন কি-না!

তখন রাঙ্গাকে মাইক ছাড়া বলতে শোনা যায়, ‘চিফ হুইপ বলতে…’। এ সময় ফখরুল ইমাম বলেন, চিফ হুইপ (বিরোধী দলের), আমরা শুনতে চাই সাফল্যগুলো তিনি যদি বলেতেন, তাতে আমরা আশ্বস্ত হই। এ সময় প্রধানমন্ত্রীকে ঘাড় নেড়ে সম্মতি জানাতে দেখা যায়।

আজ বিকেল পৌনে ৫টায় সংসদের বৈঠক শুরু হয়। মাগরিবের নামাজের বিরতির পর বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী প্রস্তাবিত বাংলাদেশ বিমান বিল, ২০২৩-এর উপর আলোচনায় অংশ নেন বিরোধী দলের সংসদ সদস্যরা।

সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিলের ওপর জাতীয় পার্টির ফখরুল ইমামের আলোচনা চলাকালে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করেন।

এর আগে গত বৃহস্পতিবারে সংসদের অধিবেশনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। এরপর তিনি শুক্রবার জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতের নয়াদিল্লি যান। ভারত সফর শেষে গতকাল দেশে ফেরেন তিনি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১