ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শনিবার (৯ সেপ্টেম্বর/২৩) যুগান্তরের দেশসেরা পাঠক সংগঠন গৌরীপুর স্বজনের ২০তম জন্মোৎসবে উদ্বোধনী দিনে ‘লালসবুজের পতাকা ধরো- মাদকমুক্ত জীবন শপথ করো’ স্লোগানে মাদকবিরোধী প্রচারণা অনুষ্ঠিত হয়। কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি। প্রচারাভিযান কিশোরগঞ্জের করিমগঞ্জ, ইটনা, মিঠামইন, অষ্টগ্রামের হাওরে একহাতে জাতীয় পতাকা আর অন্যহাতে মাদককে না বলুন ফেস্টুন নিয়ে স্বজনরা এ প্রচারাণা করেন। প্রচারাণা কার্যক্রমে নেতৃত্ব দেন যুগান্তরের ইটনা প্রতিনিধি আজাদ হোসেন বাহাদুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। মাদকবিরোধী প্রচারণায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। বক্তব্য রাখেন ঈশ^রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সেলিম, সাংবাদিক হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক অজিত মোদক, উপজেলা স্বজনের সহসভাপতি রমজান আলী মুক্তি, মাহমুদা আক্তার লিপি, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, ইটনা উপজেলা পরিষদ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম মাস্টার, গৌরীপুরের শিক্ষক সুমনা সফিনাজ লাবণী, জাহানারা বেগম, কামরুন নাহার রুনা, ইসরাত জাহান লাকী, হোমায়রা শাহরিন তুলি, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, ডা. অলকেশ পণ্ডিত, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব প্রমুখ।
সংগীত পরিবেশন করেন ইটনার উপজেলা পরিষদ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সাইফুল ইসলা মাস্টার, সুমন্ত বর্মণ, প্রসেনজিৎ শর্মা, রহমত আলী, তাহমিন ইসলাম আদিব, রিফাহ তাসনিয়া তরী।