ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের বীর আহাম্মদপুরে বৃহস্পতিবার (৩১ আগস্ট/২৩) রাতে বৈদ্যুতিক পাখার সুইচ দেয়ার সময় ছেঁড়া তারে জরিয়ে ইব্রাহিম খলিল (২৫) মৃত্যু হয়েছে। সে নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের জাগিবপাশা গ্রামের মো. সাফির উদ্দিনের পুত্র।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান। তিনি জানান শুক্রবার (১ সেপ্টেম্বর/২৩) ময়না তদন্ত শেষ লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়. বীর আহাম্মদপুর গ্রামের শ^শুড় বাড়িতে ২৭আগস্ট বেড়াতে আসেন ইব্রাহিম খলিল। রাতে ফ্যানের সুইচ দেয়ার সময় বিদ্যুৎ এর ছেঁড়া তারে বিদ্যুৎপিষ্ট হন। গৌরীপুর হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষনা করেন।