আজ বুধবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ১, ২০২৩, ৭:১২ অপরাহ্ণ




গৌরীপুরে স্বজনদের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শুক্রবার (১ সেপ্টেম্বর/২৩) ‘নিজের শহর নিজে পরিস্কার করি, ডেঙ্গু মশকের বাহক এডিসমশা ধ্বংস করি’ স্লোগানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণাভিযান ও শহরের বিভিন্ন বাসা-বাড়িতে জমানো পানি অপসারণ, কৌটা, বোতল ও আবর্জনা পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী পালিত হয়। কর্মসূচী বাস্তবায়নে কাব স্কাউট, স্কাউট ও রোভার দলের সদস্যরা সহযোগিতা করেন।
কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা স্বজন সমাবেশের স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। অনুষ্ঠান সভাপত্বি করেন পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বজনের সহসভাপতি রমজান আলী মুক্তি, সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, রক্তদান ফাউন্ডেশনের সভাপতি মো. আশিকুর রহমান রাজিব, সরকারি কলেজ স্বজন সমাবেশের সভাপতি তৈমুর আলম, সাধারণ সম্পাদক মৌসুমী আক্তার রিনি, সাংগঠনিক সম্পাদক রমজানুর আহাম্মদ নাজিম, স্বজন শামীম আনোয়ার প্রমুখ।
পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী এছাড়াও অংশ নেন গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাবস্কাউট রিফাহ তাসনিয়া তরী, কাশফিয়া জাহান তৃপ্তি, গৌরীপুর সরকারি কলেজ রোভার স্কাউটর গ্রুপের মো. মোস্তাকিম মিয়া, জাহাঙ্গীর আলম জয়, সাইফ আহমেদ, সজিব খান, তপু রায়হান, জিহাদুল ইসলাম, স্কাউট সদস্য এহসানুল হক জারীফ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১