আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : আগস্ট, ৩১, ২০২৩, ১১:৫০ অপরাহ্ণ




শোকের মাস আগস্ট উপলক্ষ্যে গৌরীপুরে প্রতিযোগিতার পুরস্কার ও বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ

শোকের মাস আগস্ট উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বৃহস্পতিবার (৩১ আগস্ট/২৩) মাসব্যাপী আয়োজিত রচনা, কুইজ ও সাধারণ জ্ঞান অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার, বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী পাঠ ও গ্রন্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫আগস্ট শাহাদৎবরণকারী সকল শহিদ, ২১ আগস্ট গ্রেনেড হামলা, ১৭আগস্ট সিরিজ বোমায় সকল নিহতদের ও ৭১’র এই মাসে শহিদ বীর শ্রেষ্ঠ মতিউর রহমান, ৭১’রের ২১ আগস্ট গৌরীপুর শালীহর গণহত্যা দিবসের সকল শহিদ ও এ মাসে প্রয়াত বিশ^ কবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ ও শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মো. মতিউর রহমান। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিলো বলেই আমরা একটি লাল-সবুজ খচিত বাংলাদেশ পেয়েছি। বিশ^ মানচিতে ‘বাংলাদেশ’ শব্দটি যুক্ত হয়েছে। তিনি ছিলেন প্রকৃত জনমানুষের নেতা গরীবের বন্ধু।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু’র চেতনা নবপ্রজন্মের মাঝে পৌঁছে দিতে হবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশের চেতনা লালন করতে হবে। ধারণ করতে হবে। বঙ্গবন্ধুকে ছাড়া বাংলাদেশ অসম্পূর্ণ, তাই বাংলাদেশকে জানতে হলে আগে বঙ্গবন্ধুকে জানতে হবে। বই জ্ঞানের আধার, মনের খাদ্য। একটি বই, হাজারো বন্ধুর চেয়ে উপকারী।
হাতেম আলী সড়কস্থ স্বজন সমাবেশের কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, ডৌহাখলা ইউনিয়ন আ’লীগের যুগ্ম সম্পাদক রমজান আলী মুক্তি, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, হারুন পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. হারুন মিয়া, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মীনা, রক্তদান ফাউন্ডেশনের সভাপতি মো. আশিকুর রহমান রাজিব, অচিন্তপুর ছাত্রলীগের সভাপতি মো. খায়রুল ইসলাম, সরকারি কলেজ স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক মৌসুমী আক্তার রিনি, সাংগঠনিক সম্পাদক রমজানুর আহাম্মদ নাজিম প্রমুখ।
পুরস্কারপ্রাপ্তরা হলেন ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় ক-গ্রুপে মৌসুমী আক্তার রিনি, মো. মোস্তাকিম মিয়া, জাহাঙ্গীর আলম জয়, খ-গ্রুপে রমজানুর আহাম্মদ নাজিম, সাইফ আহমেদ, সজিব খান, সাধারণ জ্ঞানে ক-বিভাগে রিফাহ তাসনিয়া তরী, কাশফিয়া জাহান তৃপ্তি, তাজিকুল ইসলাম, খ-বিভাগে তায়্যিবা জামান রায়না, এহসানুল হক জারীফ, নুরুন্নাহার বেগম, কুইজ প্রতিযোগিতায় শামীম আহমেদ, তপু রায়হান, জিহাদুল ইসলাম। এছাড়াও সকল স্বজনদের মাঝে বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ করা হয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১