ময়মনসিংহের গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কাউট গ্রুপের উদ্যোগে বৃহস্পতিবার সচেতনতামূলক প্রচার-প্রচারণা ও পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়। এ সময় স্কাউটদলের সদস্যরা বিভিন্ন বাসা-বাড়ি ও প্রতিষ্ঠানের ফুলের টব, বোতল ও আবর্জনা পরিস্কার-পরিচ্ছন্ন করে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. কে. এম মাজহারুল আনোয়ার। সঞ্চালনা করেন স্কাউট শিক্ষক ইউনিট লিডার দিতি বানু। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বংশ করতে হবে ধ্বংস এ স্লোগানে সচেতনতামূলক কর্মসূচিতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক রোজী সুলতানা, মো. নুরুল হক, নাজমা বেগম, শংকরী রানী দেবনাথ, সাবিরা আক্তার, মিনান নাহার প্রমুখ।
কর্মসূচি অংশ নেয় কাব স্কাউট তনুশ্রী পাল, ফাইজা, আরিয়া, আমিনা সাদাফ তাশমি, কাশফিয়া জাহান তৃপ্তি, রিফাহ তাসনিয়া তরী, প্রিয়া দাস, সামিয়া ফাইরুজ ফিহা, হাফসা হুমাইরা ফাইজা, তৃণা সরকার, হুমাইরা আক্তার হিমু, নূরহাদ জাহান নওশীন, বাবলি আক্তার, আফিয়া ফহমিদা, সানজানা তাসনিম সামিয়া, শেখ বুশর, তাইয়েবা তাবাসসুম মৌ, ইফা আক্তার, নিশাত, অরিন, দেওয়ান রাইয়ান খান, রাজিত মুহতাসিম, হারিয়ান আহম্মেদ স্বচ্ছ, সীমান্ত বিশ্বাস, অংকন সরকার দ্বীপ, তাফসিরুল আমিন তন্ময়, শাহিদুল ইসলাম বাধন।