আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
তাসাদদুল করিম || ওয়েব ইনচার্জ, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : আগস্ট, ১৭, ২০২৩, ৭:৩৯ অপরাহ্ণ




গৌরীপুরে মাদকবিরোধী অভিযানে ৫জনকে কারাদন্ড

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (৫ জুলাই/২০২৩) মাদকবিরোধী অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও ফৌজিয়া নাজনীনের ভ্রাম্যমাণ আদালত মাদক সেবন ও বিক্রির দায়ে ৫জনকে কারাদন্ডের আদেশ দেন। অপর অভিযানে আরো ২টি অভিযানে ৯জনকে কারাদন্ড ও অর্থদÐের আদেশ দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, বুধবার অভিযানে গ্রেফতারকৃত গিধাউষা গ্রামের মো. আব্দুল মোতালেবের পুত্র আব্দুল আজিজ (৪০) তিনমাস বিনাশ্রম ও ৫শ টাকা অর্থদন্ড, বাঙ্গুরহাটি গ্রামের মৃত রুস্তম আলীর পুত্র মো. সুরুজ আলী (৬০) কে ২মাসের বিনাশ্রম ও ৫শ টাকা অর্থদন্ড, ইসবপুর গ্রামের মো. আইন উদ্দিন হাজীর পুত্র মো. খোকন মিয়া (৪৫) কে ২মাসের বিনাশ্রম ও ৫শ টাকা অর্থদন্ড ও একই গ্রামের মো. ছিদ্দিক মিয়ার পুত্র মো. জজ মিয়া (২৮) কে ৩ মাসের বিনাশ্রম ও ৫শ টাকা, মইলাকান্দা বাজারের মো. রমজান আলীর পুত্র মো. রতন মিয়া (৪০) কে ১১মাসের বিনাশ্রম ও এক হাজার টাকা অর্থদন্ডের আদেশ দেন।

অপরদিকে শনিবারের অভিযানে কাউরাট গ্রামের মৃত সম্ভু রবিদাসের পুত্র নিখিল রবিদাস (৫২) কে ১মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ টাকা অর্থদন্ড অনাদায়ের ৭দিনের জেল, শাহবাজপুর গ্রামের মৃত খোদা বক্সের পুত্র মো. আজিজ মিয়া (৬০) কে ৩মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ টাকা অর্থদন্ড অনাদায়ের ৭দিনের জেল, পশ্চিম মইলাকান্দা গ্রামের মৃত আব্বাছ আলী মো. দুলাল মিয়া (৫৮) ১বছরের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড অনাদায়ের ৭দিনের জেলের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক।

এদিকে বৃহস্পতিবার অপর অভিযানে নন্দুরা পশ্চিমপাড়া গ্রামের মৃত শামছুদ্দিনের পুত্র মো. মহি উদ্দিন (৩৬) কে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ টাকা অর্থদন্ড অনাদায়ের ৭দিনের জেল, লামাপাড়া গ্রামের মৃত হাজী আবুল কালামের পুত্র মো. সোহাগ মিয়া (৩৫) কে ৩মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ টাকা অর্থদন্ড অনাদায়ের ৭দিনের জেল, শাহবাজপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র আহম্মদ আলী (৪২) কে ৩মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ টাকা অর্থদন্ড অনাদায়ের ৭দিনের জেল প্রদান করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, সাজাপ্রাপ্তদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১