ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে শনিবার (১২ আগস্ট/২৩) প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের সমাবেশ ও ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সহনাটী ইউনিয়ন শাখায় সহনাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. জিন্নাতুল ইসলামকে সভাপতি ও লাঠুরপায়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রুহুল্লাহ তালুকদারকে সাধারণ সম্পাদক করে ১৫সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এ কমিটির অনুমোদন করেন উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন ও সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন কাদের রুবেল। উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল গফুর।
কমিটির অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি মো. রফিকুল ইসলাম, সহসভাপতি দিলোয়ার হোসেন, রওশন জামিন, যুগ্ম সম্পাদক ঝর্ণা বেগম, সহ-সম্পাদক জেসমীন আক্তার, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আহম্মদ, অর্থ সম্পাদক তানিয়া ফারহানা, ক্রীড়া সম্পাদক ইমরুল কায়েস, মহিলা বিষয়ক সম্পাদক মনোয়ারা আক্তার মনি, মিডিয়া ও যোগাযোগ সম্পাদক আনোয়ারা বেগম, কার্যকরী সদস্য রেজিয়া আক্তার, তাসলিমা আক্তার, সখিনা বেগম।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি উপজেলা শাখার সহসভাপতি মো. জিন্নাতুল ইসলাম, সঞ্চালনা করেন শিক্ষা ও সাহিত্য সম্পাদক আজহারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সহসভাপতি রোকেয়া ইজদানী, যুগ্ম সম্পাদক মো. ফারুকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুজন দাস প্রমুখ। সম্মেলনের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫আগস্টের সকল শহিদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, এক মিনিট নীরবতা পালন ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।