ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (১২আগস্ট/২৩) ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এসএসসি পরীক্ষার্থী ২০২৩ এর কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক শিপন আহমেদ। সভাপতিত্ব করেন মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আল ফারুক। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ গোলাম মোহাম্মদ। সঞ্চালনা করেন প্রভাষক তানভীর সোহেল। বিশেষ অতিথি বক্তব্য রাখেন মুকুল নিকেতনের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক আব্দুল মোতালিব বিএসসি, কৃষি ব্যাংকের সাবেক এজিএম এম.এ কদ্দুস, পূর্বধলা ডিগ্রী কলেজের সাবেক সহকারী অধ্যাপক আব্দুল হেলিম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আবুল মুনসুর, জিন্নাতুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাবিবুর রহমান, মো. সাজেদুল হক, সুলতানা পারভীন, আবুল খায়ের প্রমুখ।###