আজ বুধবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : আগস্ট, ৭, ২০২৩, ১১:৪৭ অপরাহ্ণ




শাহজাহান মিয়া ছিলেন অনুকরণীয় এক সাংবাদিক নেতা : স্মরণ সভায় সাংবাদিক নেতৃবৃন্দ

সাংবাদিক নেতা এম শাহজাহান মিয়ার স্মরণ সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার ক্ষেত্রে একজন কলম সৈনিক হিসেবে স্বৈরাচার বিরোধী আন্দোলন ও সাংবাদিকতা পেশাকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে তিনি যে অসাধারণ অবদান রেখে গেছেন তা স্মরণীয় হয়ে থাকবে। শাহজাহান মিয়া ছিলেন অনুকরণীয় এক প্রখ্যাত সাংবাদিক নেতা।
আজ বিএফইউজেÑবাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত এক শোক সভায় নেতৃবৃন্দ এ সব কথা বলেন।
বিএফইউজে’র সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি ছিলেন বিএফইউজে’র সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন সাংবাদিক নেতা ও বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, বিএফইউজে’র সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, ডিইউজে’র সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযাদ্ধা আজিজুল ইসলাম ভূঁইয়া, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম, বিএফইউজে’র মহাসচিব দীপ আজাদ, বিএফইউজে’র সহ-সভাপতি মধুসূদন মন্ডল ও কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ডিইউজে’র সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন, বিএফইউজে’র সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া ও ডিইউজে’র সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ প্রমুখ।
নেতৃবৃন্দ প্রথিতযশা সাংবাদিক এম শাহজাহান মিয়ার বিভিন্ন অবদান তুলে ধরে জাতীয় কোন একটি পদক দিয়ে সম্মানিত করার জন্য সরকারের প্রতি আহবান জানান।
সাংবাদিক নেতৃবৃন্দ ডিজিটাল আইন সংশোধন ও পরিবর্তনে সরকারের সিদ্ধান্তের সংবাদে সন্তোষ প্রকাশ করেন এবং সাইবার সিকিউরিটি আইন চূড়ান্ত করার আগে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে আলোচনা করার দাবি জানান।
সাংবাদিক নেতৃবৃন্দ কতিপয় পত্রিকায় সাংবাদিকদের দিয়ে বিজ্ঞাপন সংগ্রহ করার ঘৃণ্য পদক্ষেপের নিন্দা জানান এবং অবিলম্বে তা বন্ধ করার জন্য আহবান জানান।
সভার শুরুতে সাংবাদিক নেতৃবৃন্দ শাহজাহান মিয়ার অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১