আজ শুক্রবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || নিজস্ব প্রতিবেদক (তারাকান্দা) ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : আগস্ট, ৩, ২০২৩, ৬:৩২ অপরাহ্ণ




তারাকান্দায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেড়বছরের ইনডোর চালু হয়নি, স্বাস্থ্য সেবা বঞ্চিত এলাকাবাসী

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স  উদ্ভোধনের দেড় বছর অতিবাহিত হলেও  আজও  ইনডোর চালু হয়নি।  ফলে এলাকাবাসী স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয়ে পড়েছে।
জানা গেছে,  ২০২২ সনের ১৯ ফেব্রুয়ারি গৃহায়ণ ও গনপুর্ত প্রতিমন্ত্রী শরিফ আহম্মেদ এমপি  তারাকান্দা উপজেলা ৫০শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের  নবনির্মিত ভবন উদ্ভোধন করেন। ওই দিন থেকেই আউটডোর চালু  হয়।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা,  আরাসিক মেডিকেল অফিসার সহ ২৭জন চিকিৎসক, ৫জন নার্স, ষ্টোর কিপার,এবং অফিস ষ্টাফ নিয়ে  আউটডোর  চালু হয় ।  পরবর্তীতে এম্বুলেন্স বরাদ্দ হয়। চালক পোষ্টিং না থাকায়  এম্বুলেন্স  হাসপালের গ্যারেজে পড়ে আছে। ইনডোর চালু করারমত  বেড ও যন্ত্রপাতি রয়েছে বলে হাসপাতাল সুত্রে জানা গেছে।  নার্স ৫ জন পোষ্টিং থাকলেও তিনজন মাতৃত্বকালিন ছুটিতে আছে। আউটসোসিংয়ে ৭:জন কর্মচারীসহ আফিস ষ্টাফ রয়েছে।
উক্ত স্বাস্থ্য কমপ্লেক্স নার্স পোষ্টিং হলে ইনডোর চালু করা সম্ভব বলে সংশ্লিষ্ট দপ্তরের একাধিক সুত্র জানিয়েছেন।
সরেজমিন ঘুরে দেখা গেছে, ময়মনসিংহ  ব্রিজ মোড় হতে ফুলপুর উপজেলার মধ্যবর্তী স্থানে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপস্থিত।  প্রতিদিন  ময়মনসিংহ – শেরপুর- হালুয়াঘাট – ধোবাউড়া সড়কে হাজার হাজার বাস ট্রাক সিএনজিসহ ভারী ও হালকা যানবাহন চলাচল করে। প্রায়ই দুর্ঘটনায়  হতাহতের ঘটনা ঘটে। আহতদের জরুরি চিকিৎসার জন্য ফুলপুর বা ময়মনসিংহ হাসপাতালে নিতে হয়। অনেক রুগি বিলম্বে হাসপাতালে নেয়ার পথেই মারা যায।তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইনডোর চালু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রী ও গৃহায়ণ ও গনপুর্ত প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারাকান্দা উপজেলাবাসী।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১