ময়মনসিংহের তারাকান্দায় সাজাপ্রাপ্ত আসামিসহ ২ জনকে গত বুধবার রাতে পুলিশ গ্রেপ্তার করেছে।
জানা গেছে, তারাকান্দা থানার এস আই শামছুর রহমান,ল এম,আই আরমান মিয়া সঙ্গীয় ফোর্স সহ পৃথক অভিযান চালিয়ে ডিএমপির নীলক্ষেত ও উত্তরা এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি তারাকান্দা পৃর্বপাড়া গ্রামের আব্দুর রশিদের পুত্র সোহাগ মিয়া (২৪)ও ঘিটুয়ারী
গ্রামের আাহাম্মদ আলীর পুত্র জিয়াউর রহমান( ৩০)কে গ্রপ্তার করে।
পুলিশ জানান,,ধৃত প্রাপ্ত আসামী সোহাগ মিয়া
দায়রা-৪৮৬৫/২১, তারাকান্দা থানার সিআর নং-৩৪০/২০, ধারা- এন.আই.এ্যাক্ট এর ১৩৮, সিআর সাজা কোর্ট প্রসেস নং-১০২/২৩, সিআর সাজা থানায় রিসিভ নং-১০৩/২৩ মূলে গ্রেফতারকৃত সাজা ওয়ারেন্টভুক্ত আসামী। পলাতক আসামী ও জিযাউর রহমান পারিবারিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। ধৃত আসামীদ্বয়কে
প্রয়োজনীয় পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে অফিসার ইনচার্জ আবুল খায়ের জানানিয়েছেন।