আজ বুধবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুলাই, ২৪, ২০২৩, ৮:৪০ অপরাহ্ণ




গৌরীপুরে বাবার স্বপ্ন পূরণে হেলিকপ্টারে বধূ নিয়ে আকাশ থেকে নামল বিদ্যা!

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়নের পেঁচাঙ্গিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার (২৪জুলাই/২০২৩) নববধূ নিয়ে নামে মো. বদরুজ্জামান বিদ্যা। তিনি এ ইউনিয়নের পল্টিপাড়া গ্রামের মো. ইসলাম উদ্দিন ভুট্টুর পুত্র। হেলিকপ্টার ও নববধূকে দেখতে উৎসুক জনতার ভিড় জমে । স্থানীয় স্বেচ্ছাসেবী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন।

বরের বাবা মো. ইসলাম উদ্দিন ভুট্টু জানান, নিজের বিয়েতে ইচ্ছে ছিলো হেলিকপ্টারে বউ আনবেন। সেই ইচ্ছে পূরণ হয়নি। তাই নিজের পুত্রকে দিয়ে পুত্রবধূ হেলিকপ্টারে এনে নিজের লালিত স্বপ্নপূরণ করেছেন তিনি। বরের মা কোহিনুর আক্তার জানান, আমার ছেলে বিমানে বউ আনছে. এটা দেখে আমার খুব ভালো লেগেছে।

বর মো. বদরুজ্জামান বিদ্যা জানান, বাবার ইচ্ছে ছিলো বধূ আনবে হেলিকপ্টারে! বাবা সেই ইচ্ছে পূরণ করার জন্য হেলিকপ্টারে বউ নিয়ে এসেছি। নববধূ কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বড়ইতলি গ্রামের মো. হেলাল উদ্দিন কন্যা শারমিন জান্নাত নিহা জানান, বাবার (শ^শুড়) খুব আবদার ছিলো। তাই এভাবে এসেছি। আমরাও ভালো লাগছে। সবার নিকট দোয়া চাই।
এদিকে হেলিকপ্টার দেখার জন্য সব বয়সের মানুষ সকাল থেকে পেচাঙ্গিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ভিড় জমায়। ৮০ ছুইছুই করছে তাজুল ইসলামের তিনি জানান, মরণের তো ডাক আসছে, শেষ বয়সে চোখের সামনে হেলিকপ্টারটা নামলো, উঠলো। খুব ভালো লেগেছে। ৩য় শ্রেণির শিক্ষার্থী আফরোজা আক্তার জানায়, জীবনে প্রথম কাছ থেকে হেলিকপ্টার দেখেছি। খুব মজা পেয়েছি। ছাত্রলীগ নেতা তাপস আচার্য্য জানায়, বর আমার বন্ধু। বন্ধু হেলিকপ্টার দিয়া বউ আনছে। পুরো গ্রামজুড়ে উৎসব শুরু হয়েছে।

 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১