ময়মনসিংহের গৌরীপুরে শ্রমিকদলের উপজেলা ও পৌর কমিটি ঘোষণা করায় বৃহস্পতিবার (২০জুলাই/২০২৩) শহরে বর্ণাঢ্য আনন্দ র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি পুরো শহর প্রদক্ষিণ শেষ উত্তরবাজার স্টেশন রোড মোড়ে পরিচিতি সভার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. শহিদুল্লাহ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন। বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি মো. আবুল হাসিম, সহসভাপতি মো. দুলাল, মো. আব্দুর রাজ্জাক, মো. সাইদুল ইসলাম, মো. রতন মিয়া, মো. দুলাল মিয়া, মো. মুনতাজ উদ্দিন, মো. সোহেল মিয়া, মো. স্বপন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নুরু, মো. আব্দুস সাত্তার, মো. রতন মিয়া, মো. সওয়াব মিয়া, মো. সাইফুল ইসলাম সুমন, মো. আকবর আলী, মো. আব্দুল হাই, মো. জুয়েল মিয়া, মো. জজ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. হলুদ মিয়া, মো. কামরুজ্জামান স্বপন, মো. কাইয়ুম খান, পৌর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. সুলতান ইসলাম, মো. রমজান আলী, মো. লাল মিয়া, মো. শহিদ মিয়া, মো. আশরাফুল হক উজ্জ্বল, মো. আবুল কালাম, মো. রফিকুল ইসলাম প্রমুখ।