ঢাকায় তারুণ্যের সমাবেশ সফল করতে ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার (২১জুলাই/২০২৩) উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. হুমায়ুন কবির। সঞ্চালনা করেন উত্তর জেলা যুবদলের সদস্য পৌর কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি তাজুল ইসলাম খোকন, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সঞ্জিত কুমার দাস সুজিত, সিনিয়র যুগ্মআহবায়ক মনিরুজ্জামান পলাশ, ছাত্রদলের সাবেক সভাপতি শাজাহান শিরাজ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির খান, উপজেলা ছাত্রদলের সভাপতি জুনায়েত আহাম্মদ সাব্বির, স্বেচ্ছাসেবক দল নেতা আতিকুর রহমান সোহাগ, যোবায়ের হোসেন আকাশ, হুসেইন তারেক মারফত সুমন অলি প্রমুখ।