ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রমগোপালপুর ইউনিয়নের পুম্বাইল গ্রামে সংঘর্ষের আহতদের মধ্যে একজনের মৃত্যুর সংবাদ প্রচার করে পাঁচটি বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে। শানিবার রাতে ওই ঘটনাটি ঘটে। জানা যায়, গৌরীপুর উপজেলার গোপালপুর ইউনিয়নের পুম্বাইল গ্রামের আব্দুছ সামাদের পুত্র মাজহারুল ঈশ্বরগঞ্জ থানা রোডে অটো স্টেশনের সিরিয়াল মাস্টার। শুক্রবার বিকেলে থানা রোডের মুক্তিযোদ্ধা পুকুর পাড় এলাকায় অটোরিকশা সাইড করা নিয়ে একই গ্রামের সিরাজুল ইসলামের পুত্র মাজহারুলের কথা কাটাকাটির এক পযার্য়ে হাতাহাতি হয়। পরদিন শনিবার বিকেলে পার্শ্ববতী চরপুম্বাইল গ্রামের ঈদগাঁ মাঠে খেলা শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার সময়ে সিরাজুল ইসলামের পুত্র মাজহারুল সহ কয়েক জন খেলতে যওয়া আব্দুছ সামাদের পুত্র মাজহারুল ২৫, আজহারুল ২৩, আব্দুছ সালামের পুত্র নাদিম ২৪, রামিম, ২৬, ও ইসব আলীর পুত্র হৃদয় মিয়া ১৯ কে পিটিয়ে আহত করে। পরে তাদেরকে ঈশ্বরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেপার্ড করেন। এতে আব্দুছ সামাদের পুত্র মাজহারুল গুরুতর আহত থাকা এলাকায় ভূয়া মৃত্যু সংবাদ প্রচার করায় রাত ১১টার দিকে মাজাহারুলের বাড়ির লোকজন হামলা চালিয়ে মঞ্জরুল ইসলামে একটি, সিরাজুল ইসলামের দুইটি ও বিল্লাল হোসেনের দুইটি ঘর ভাংচুর ও লুটপাট করে। এনিয়ে উভয় পক্ষই থানায় অভিযোগ দারের করেছেন।