আজ বুধবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : জুলাই, ১৫, ২০২৩, ২:২৪ অপরাহ্ণ




আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধিদল

ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে বসেছে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েক মাস আগে ঢাকা সফরে আসা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাকনির্বাচনি অনুসন্ধানী দল।

শনিবার বিএনপির সঙ্গে বৈঠকের পর জাতীয় পার্টির সঙ্গে আলোচনা সেরে ঢাকা শেরাটন হোটেলে ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে বসেন সফরকারী প্রতিনিধিদলের সদস্যরা।

দুপুর ১২টায় শুরু হওয়া এই বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধিদলে নেতৃত্ব দিচ্ছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

৯ সদস্যের প্রতিনিধিদলে রয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ জমির, সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম ও মোহাম্মদ এ আরাফাত।

জানা যায়, বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগের নেতারা শেরাটনে আসেন। ১২টা বাজার কিছু সময় আগে ইইউ প্রতিনিধিদলের পাঁচ সদস্যকে একসঙ্গে বনানীর এই হোটেলে প্রবেশ করেন।

এর আগে এই প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বিএনপি বলেছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তারা দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেবে না।

যদিও বিএনপির নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি বরাবরই প্রত্যাখ্যান করে আসছে আওয়ামী লীগ। সাম্প্রতিক সমাবেশেও ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখেই নির্বাচন হবে।

এদিকে আজ বেলা আড়াইটায় জামায়াতে ইসলামী এবং বিকাল ৪টায় এবি পার্টির সঙ্গে সফররত ইইউ প্রতিনিধিদলটির বৈঠক করার কথা রয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১