জাতীয়তাবাদী শ্রমিক দল ময়মনসিংহের গৌরীপুর পৌর শাখায় মো. গোলাম আলীউল হাসনাত অলি মুন্সিকে আহ্বায়ক করে ৮সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আবু সাঈদ ও সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহন এ কমিটির অনুমোদন দেন।
গত ৯জুলাই তারিখে অনুমোদিত কমিটিতে অন্যরা হলেন যুগ্ম আহ্বায়ক মো. সুলতান ইসলাম, মো. রমজান আলী, মো. লাল মিয়া, মো. শহিদ মিয়া, মো. আশরাফুল হক উজ্জ্বল, মো. আবুল কালাম, মো. রফিকুল ইসলাম।