আজ সোমবার ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুলাই, ১২, ২০২৩, ৮:২৭ অপরাহ্ণ




গ্রুপের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গৌরীপুরে ৫দিনব্যাপী কর্মসূচী

দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রæপের স্বপ্নদ্রষ্টা, দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বুধবার (১২ জুলাই/২০২৩) কর্মসূচীর প্রথমদিনে প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা

স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ছিলেন বাংলাদেশের আইডল। তিনি দেশের জন্য-মানুষের কল্যাণের জন্য যুদ্ধ করেছেন। শিল্পপ্রতিষ্ঠানের মাধ্যমে লাখো মানুষের কর্মসংস্থান করেছেন তিনি। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল গৌরীপুর সংসদের সাবেক কমাÐার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম। তিনি বলেন, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম একজন সাহসী বীরযোদ্ধা। তিনি ৭১’র রণাঙ্গণে যুদ্ধ করেছেন, দেশকে স্বনির্ভর ও উন্নয়নের জন্যও যোদ্ধা করে গেছেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হযরত আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক অজিত মোদক, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মিনা, সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, সাধারণ সম্পাদক এডভোকেট আল ইমরান মুক্তা, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, স্বজন ইসরাত জাহান রেখা, শামীম আনোয়ার, তাসাদদুল করিম, মুক্তিযোদ্ধা সন্তান কমাÐের মো. রুবেল মিয়া প্রমুখ। স্মরণসভা শেষে নুরুল ইসলাম বাবুলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১