ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর বাজারে সোমবার (১০জুলাই/২০২৩) ব্যাটারী চালিত অটোরিকশা চাপায় ওয়াসকুরুনি (৭) নিহত হন। সে অচিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
অপরদিকে রোববার (৯জুলাই/২০২৩) নাতীর চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান আবুল হাসেম (৬৫)। এ ঘটনা ঘটে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার গাজীপুর এলাকায়। এ সময় আহত হন আরও ৭জন। একইদিনে একই সড়কের চরশ্রীরামপুর বাস ও মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে ১০জন আহত হন। আহতরা হলেন ইসলামাবাদ সিনিয়র মাদরাসার সহকারী শিক্ষক রওশন জাহান ডলি, গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোবারক হোসেন, স্বপন চন্দ্র মৃধা, গৌরীপুর জনতা ব্যাংকের সিনিয়র অফিসার রফিকুল ইসলাম খান সোহাগ, হাসনাত রাফসান জানি, কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার তারেক আহমেদ, খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাকন চৌধুরী, নন্দীগ্রামের মাহেন্দ্র চালক তারেক মিয়া, শহীদ আকন্দ ও সাদিব মিয়া। গুরুত্বর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ দিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের কৈট্টাপুরি ব্রিজের সন্নিকটে বুধবার (৫জুলাই/২০২৩) যাত্রীবাহী বাস ও সিএনজির সংঘর্ষ হয়। এতে ঈশ^রগঞ্জ উপজেলার চরশিহারি গ্রামের আব্দুল মন্নাছ ওরফে আব্দুল বাতেন (৮০) ও হালুয়াঘাট উপজেলার মনকান্দা গ্রামের আশরাফুন্নাহার (৬০) নিহত হন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার সকাল ১১টার দিকে ওয়াসকুরুনি গৌরীপুর-বেখৈরহাটি সড়কের অচিন্তপুর সড়ক অতিক্রম করার সময় অটোরিকশা চাপায় গুরুত্বর আহত হন। গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে অচিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল হক জানান, প্রথম ঘন্টা শেষে শ্রেণি শিক্ষক মোছা. রুমেলা আক্তারের নিকট থেকে এক নম্বরে যাচ্ছে (প্রশ^াব) বলে ক্লাসরুম থেকে বেড়িয়ে যায়। এরপরে জানতে পারি সড়কে মারা গেছে। বিষয়টা অত্যন্ত দু:খজনক। খবর ঘটনাস্থলে যান উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম। তিনি নিহতের পরিবারকে শান্তনা দেন। পুত্রের লাশ দেখে বারবার মুর্ছা যান তার বাবা মো. মিজানুর রহমান ও মাতা হেনা আক্তার।
এদিকে রোববার (৯জুলাই/২০২৩) নাতীর চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান আবুল হাসেম। এ ঘটনা ঘটে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার গাজীপুর এলাকায়। নিহত আবুল হাসেম উপজেলার সহনাটি ইউনিয়নের দৌলতাবাদ গ্রামের মৃত গোলাম হোসেনের পুত্র। পরিবার সূত্রে জানা যায়, ৪র্থ শ্রেণি পড়–য়া নাতি ইকরাকে টনসিলের চিকিৎসার জন্য ময়মনসিংহে নিয়ে যান নানা আবুল হাসেম। রাতে মাহেন্দ্র গাড়িযোগে বাড়ি ফেরার পথে গাজীপুর এলাকায় ট্রাক ধাক্কা দিলে আবুল হাসেম (৬৫) গুরুত্বর আহত হন। তাকে ময়মনসিংহ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। আহত হন নিহতের কন্যা মুন্নী আক্তার (৩০) ও ইকরা হক (৯) ও অজ্ঞাতনামা ৪জন। গুরুতর আহত মুন্নী আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে প্রত্যক্ষদর্শী পুলিশ সূত্র জানায়, ময়মনসিংহ থেকে ঈশ^রগঞ্জগামী একটি সিএনজি ও ময়মনসিংহগামী যাত্রীবাহী বাসের গৌরীপুরের কৈট্টাপুরি বিল এলাকায় মুখোমুখি সংর্ঘষে ৬জন গুরুতর আহত হন। খবর পেয়ে ঈশ^রগঞ্জ ফায়ারসার্ভিস কর্মিরা আহতদের উদ্ধার করে ঈশ^রগঞ্জ হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক এ সময় ঈশ^রগঞ্জ উপজেলার চরশিহারি গ্রামের আব্দুল বাতেন (৮০) ও হালুয়াঘাট উপজেলার মনকান্দা গ্রামের আশরাফুন্নানাহার (৬০) কে মৃত ঘোষণা করেন। আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় নিহতের পুত্র মো. জুয়েল মিয়া বাদী হয়ে বৃহস্পতিবার (৬ জুলাই/২০২৩) গৌরীপুর থানায় মামলা দায়ের করেন। বাসের চালক মো. আবুল কাসেম (৪৮) কে গ্রেফতার করেছে গৌরীপুর থানার পুলিশ। তিনি ভৈরব উপজেলার কমলপুর বাসস্ট্যান্ড এলাকার মৃত সিরাজ আলীর পুত্র।
মামলার তদন্তকারী অফিসার নাজমুল হাসান জানান, দুর্ঘটনাস্থল থেকে দুমড়েমুচড়ে যাওয়া সিএনজি উদ্ধার করা হয়েছে। নিহতদের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।