ময়মনসিংহ জেলা পরিষদের ২০২২-২৩ অর্থবছরের অর্থায়নে গৌরীপুর উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (৬জুলাই /২০২৩) অর্ধশত কর্মজীবী নারীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। সেলাই মেশিন বিতরণ করেন প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও ফৌজিয়া নাজনীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী প্রমুখ।