আজ বুধবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুলাই, ৩, ২০২৩, ৭:১৪ অপরাহ্ণ




গৌরীপুরে ২০০১ব্যাচের পুণর্মিলনী ও শিক্ষক সম্মাননা

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ের ২০০১ব্যাচের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে পুনর্মিলণী, তৎকালিন ও বর্তমান শিক্ষকদের সংবর্ধনা ও প্রয়াত শিক্ষকদের মরণোত্তর সম্মাননা পরিবারের সদস্যদের নিকট গেল বোববার (২ জুলাই/২০২৩) হস্তান্তর করা হয়।

মরণোত্তর সম্মাননা প্রাপ্তরা হলেন সাবেক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, হারুন রশিদ, আ: সাত্তার বিকম, নারায়ান চন্দ্র রায়, আশরাফ আলী গুঞ্জুর স্যার, মোয়াজ্জেম হোসেন, শোয়েব আলী মৌলভী। সংবর্ধিত করা হলেন সাবেক শিক্ষক বদরুজ্জামান, আব্দুল হেলিম, প্রধান শিক্ষক নরোত্তম চন্দ্র রায়, সহকারী প্রধান শিক্ষক আব্দুল হাদী, সিনিয়র সহকারি শিক্ষক আবুল কাসেম, মো. তাজুল ইসলাম, লাকী রানী দে, মো. হামিদুর রহমান, মো. নুরুল হক রানা, মো. বিল্লাল হোসেন ফকির, মো. শাইখুল ইসলাম, মো. মোজাম্মেল হক, আল আমিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম। সঞ্চালনা করেন ২০০১ব্যাচের বন্ধু মো. মঞ্জুরুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রতন সরকার, সাবেক চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন জনাব আলী, ম্যানেজিং কমিরি সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, সুবির কুমার হোম চৌধুরী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল আজিজ চৌধুরী, সাইফুল ইসলাম, আব্দুর রাশিদ, মো. মিজানুর রহমান, প্রধান শিক্ষক নরোত্তম চন্দ্র রায়, সিনিয়র সহকারী শিক্ষক লাকী রাণী দে, সহকারী শিক্ষক মো. নুরুল হক রানা। স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ২০০১ব্যাচের বন্ধু হাফিজুর রহমান সোহেল, হাবিবুর রহমান হাবিব, সুজন সরকার, মঞ্জুরুল হক, শক্তিরাম, জাহানারা লাকী, মীর হোসেন, বাপ্পী সরকার, মাহবুব আহমেদ, মোখলেছুর রহমান, শর্মী আক্তার সুমি, মরিয়ম আক্তার রুমী, শামীমা নাসরিন রুমা, সাবিত্রী সেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত শিক্ষক ও বন্ধুদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক আবুল বাশার। গীতা পাঠ করেন চামেলী বালা দেবী।##




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১