ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের উদ্যোগে সোমবার (২৬ জুন/২০২৩) দুই শতাধিক হতদরিদ্র পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে নলকুপ, ঢেউটিন, সিলিংফ্যান বিতরণ করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে উপজেলা উন্নয়ন সহায়তা খাতের অনগ্রসর উপজেলা বিবেচনায় মাননীয় মন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী বরাদ্দ, বার্ষিক উন্নয়ন কর্মসূচীর অধিনে এসব উপকরণ বিতরণ করা হয়।
বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান ইউএন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী প্রমুখ।