সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদ ও খুনীদের ফাঁসির দাবীতে তারাকান্দা প্রেসক্লাবের আয়োজনে গতকাল মঙ্গলবার মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ শেরপুর মহা সড়কের তারাকান্দা বাসট্রেন্ডে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, তারাকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাগর তালুকদার, দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি মো নাজমুল হক, দৈনিক গণমুক্তি পত্রিকার প্রতিনিধি শাকিল আহম্মেদ লিখন, গনকন্ঠ পত্রিকার প্রতিনিধি ফরিদ আহম্মেদ, দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি আব্দুর রউফ প্রমুখ।মানববন্ধনে সাংবাদিকদের সাথে বিভিন্ন পেশাজীবির মানুষ অংশ গ্রহন করেন।