ময়মনসিংহের তারাকান্দা উপজেল পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. ফজলুল হক বিজয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে আবু হুরায়রা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সালমা আক্তার খাতুন বিজয়ী হয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা সফিকুল ইসলাম ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার রাতে বেসরকারি ঘোষিত ফলাফলে দেখা যায়, চেয়ারম্যান পদে মো. ফজলুল হক ২৬ হাজার ৭৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী (স্বতন্ত্র) ঘোড়া প্রতীকের প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান সরকার বকুল পেয়েছেন ২২ হাজার ৯৬৯ ভোট। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী এস, এ মাসুদ তালুকদার ১ হাজার ৭৩৫ ভোট ও বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মো. রফিকুল ইসলাম মন্ডল হাত পাখা প্রতীকের প্রার্থী ১ হাজার ৯৩১ ভোট পেয়েছেন।
আর ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকের প্রার্থী আবু হুরায়রা ২৩ হাজার ৩১ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান ২৯ হাজার ৬৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
ওই উপজেলা চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।