ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া তাল্লু স্পিনিং মিলে রোববার (৪ জুন/২০২৩) ভোর ৪টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ময়মনসিংহ, গৌরীপুর ও ঈশ^রগঞ্জ ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় ৩ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ড প্রসঙ্গে হিসাবে বিভাগের কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মিলের ইউনিট-১ এর ৬টি সেকশনের যন্ত্রাংশ, তুলা ও ভবনের আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। মিলের এজিএম (উৎপাদন) রাশেদুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে মিলের প্রায় দেড় কোটি টাকার মালামাল ভস্মিভূত হয়েছে।