আজ বুধবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুন, ১, ২০২৩, ৭:১৬ অপরাহ্ণ




গৌরীপুর মাসব্যাপি মাদকবিরোধী প্রচারাভিযানের উদ্বোধন

ময়মনসিংহের গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বৃহস্পতিবার (১জুন/২০২৩) ‘জাগো তারুণ্য, রুখো মাদক, বাঁচাও বাংলাদেশ’ ¯েøাগানে মাসব্যাপি মাদকবিরোধী প্রচারাভিযান শুরু হয়েছে। উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।
তিনি বলেন, দেশি-বিদেশী কুচক্রের থাবায় আজকের যুব সমাজ ধ্বংস হচ্ছে। তরুণ যুব সমাজকে রক্ষা করতে হবে। মাদকের মতো ভয়াল নেশার জগত থেকে তাদেরকে ফিরিয়ে আনতে হবে। এর জন্য প্রয়োজন গণসচেতনতা। সামান্য আনন্দের জন্য আজকে যুবকদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। মাদকের কুফল সম্পর্কে সর্বস্তরে সবাইকে সোচ্চার হতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ। মাদকবিরোধী মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধনিয়াকান্দি ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক মো. মোশাররফ হোসেন সোহেল, সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাজিমুল ইসলাম শুভ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিক, উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম রিয়াদ, সহসভাপতি শাহরিয়ার হোসেন সাদ্দাম, সেলিম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন, পৌর তাঁতলীগের সভাপতি মাসুদ করিম সোহাগ, সাধারণ সম্পাদক, ইমরান হাসান প্লাবন, সহসভাপতি সাজ্জত আল নূর, উপজেলা স্বজনের স্কুল বিষয়ক সম্পাদক শামীম আনোয়ার, দৈনিক বাহাদুরের ওয়েব ইনচার্জ তাসাদদুল করিম প্রমুখ। উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ জানান, এ মাসের ২৬জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস। এ দিবসকে কেন্দ্র করে আমরা পুরো মাসে উপজেলার ২৫টি স্থান ও উপজেলার বাহিরে আরও ৬টি উপজেলায় ৬দিন মাদকবিরোধী প্রচারাভিযান অনুষ্ঠিত হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১