আজ বুধবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
শ্যামল ঘোষ || উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : মে, ১৭, ২০২৩, ৮:২৫ অপরাহ্ণ




গৌরীপুরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শোভাযাত্রা-আলোচনা সভা ও দোয়া মাহফিল

ময়মনসিংহের গৌরীপুরে বুধবার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও শোভাযাত্রার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহার নেতৃত্বে শোভাযাত্রা বের করে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা সেইদিন এসেছিলে বলেই আজকে বঙ্গবন্ধু সোনার বাংলা বাস্তবায়িত হয়েছে। এদেশকে ডিজিটাল দেশে রূপান্তর করেছেন। এবার বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ পরিণত করার সংগ্রাম চলছে। শেখ হাসিনার উন্নয়ন, মানবাধিকার ও গণতন্ত্র বিশে^ মডেল। বিশে^র নেতারাও শেখ হাসিনাকে অনুকরণ করে চলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তোফাজ্জল হোসেন সোহেল। সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দিপু, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর মাসুদ মিয়া রতন, আ’লীগ নেতা আব্দুল্লাহ আল আমিন জনি, এখলাছ উদ্দিন নয়ন, কামরুল হাসান, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক হারুন অর রশিদ ফারুক, ২নং গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর আশিকুর রহমান খান পাঠান টিটু, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাজিমুল ইসলাম শুভ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এসএম জিল্লুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলী ইকরাম রনি শেখ রাসেল স্মৃতি সংসদের সহসভাপতি কামরুজ্জামান প্রমুখ। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট, ২১ আগস্ট ও জাতীয় চারনেতাসহ প্রয়াত শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
ভিডিও দেখতে ক্লিক করুন :

 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১