আজ বুধবার ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মে, ১৪, ২০২৩, ৮:২৯ অপরাহ্ণ




গৌরীপুরে ভাইয়ের বাড়ি-ঘর ভেঙ্গে গুড়িয়ে দিলো অপর ভাইয়েরা!

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের নন্দীগ্রামে মো. ইব্রাহিম খলিলুল্লাহর বাড়ি-ঘর ভেঙ্গে গুড়িয়ে দেয়ার ঘটনায় রোববার (১৪ মে/২০২৩) গৌরীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তারই চাচাতো ভাই মো. লিটন (৩৫), মো. হাইতুল ইসলাম (৪৪), মো. বিল্লাল মিয়া (৩৩) ও মো. হাইতুল ইসলামের পুত্র মো. ইসমাইল হোসেন (২০) এর বিরুদ্ধে এ অভিযোগ করা হয়।
অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান। তিনি জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে।
বিল্লাল হোসেনের স্ত্রী সেলিনা খাতুন এ প্রতিনিধিকে জানান, সালিশ দরবারে জমির সীমানা নির্ধারণ করা হয়। ইব্রাহিম খলিলুল্লাহর বাবা মো. আবুল হাসিম সালিশে নিজেই বলেছে, মেপে দেখ আমার সীমানা পড়লে ঘর-বাড়ি ভেঙ্গে নিয়ে যাবা। সে সিদ্ধান্ত অনুযায়ী শনিবার (১৩ মে/২০২৩) ঘর ভাঙা হয়েছে।
অপরদিকে মো. ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, লিটন গংরা আমার চাচাতো ভাই। তারা নিজেরাই মেপে জোরপূর্বক আমাদের বাড়িঘর শনিবার (১৩ মে/২০২৩) সকাল ১১টায় ভেঙ্গে দিয়েছে। হাফবিল্ডিং ঘরের দেয়াল, ঘরের টিন ভাংচুর করে প্রায় ৩লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্থ করেছে। আমি তাদেরকে বাঁধা দিতে গেলে মেরে ফেলার হুমকি দেয়।
এদিকে এক মিনিট সতের সেকেন্ডের ভিডিওচিত্রে দেখা যায়, শাবল-হাতুড় নিয়ে লিটন গং প্রকাশ্যে ভাইয়ের ঘরের দেয়াল ভাংচুর করছেন। ভিতরে থাকা জিনিসপত্রও সরিয়ে নিচ্ছেন। পুরো পাকা ঘরটা মাত্র ঘন্টাখানেকের ভিতরেই ধ্বংসস্তপে পরিণত করেছেন। সরজমিনে গিয়ে দেখা যায়, ঘরের পিলার, দেয়ালের ভাঙা ইট চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। ঘরের ছালার টিনও সরিয়ে স্তুপ করে রাখা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১