আজ বুধবার ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মে, ১৪, ২০২৩, ৮:২৫ অপরাহ্ণ




গৌরীপুরে প্রাথমিক শিক্ষক সমিতির চর্তুবার্ষিক সম্মেলন : আমজাদ সভাপতি, জামাল সাধারণ সম্পাদক

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির গৌরীপুর উপজেলা শাখার চর্তুবার্ষিক সম্মেলন শনিবার (১৩ মে/২০২৩) অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সূরযবালা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন খানকে সভাপতি, গাঁওগৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. শেখ জামাল উদ্দিনকে সাধারণ সম্পাদক ও পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুহাম্মদ মুরাদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়েছে।
কমিটি ঘোষণা করেন সংগঠনের জেলা কিিমটির নির্বাহী সভাপতি শেখ গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ ভূইয়া। এছাড়াও প্রধান শিক্ষক শংকর চন্দ্র চাকীকে নির্বাহী সভাপতি ও শেখ মোজাম্মেল হোসেনকে নির্বাহী সম্পাদক পদে নাম ঘোষণা করা হয়।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তাগাছা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান কামাল, ঈশ^রগঞ্জের সাধারণ সম্পাদক মো. এবাদুল ইসলাম, হালুয়াগাটের সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, গৌরীপুর নবসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি শাহজাহান সাজু, সাধারণ সম্পাদক মাসুদ আলম ভূইয়া।
সম্মেলনের প্রথমপর্বে সভাপতিত্ব করেন মো. আমজাদ হোসেন খান। সঞ্চালনা করেন গড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম। ‘মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মানসম্মত প্রাথমিক শিক্ষা গুণগত মানোন্নয়ন বিষয়ক’ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শংকর চন্দ্র চাকী, শেখ মোজাম্মেল হোসেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলে এলাহী বিপুল, আবু বক্কর সিদ্দিক, শেখ জামাল উদ্দিন, মুহাম্মদ মুরাদ হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১