আজ বুধবার ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মে, ১০, ২০২৩, ৮:৪৮ অপরাহ্ণ




গৌরীপুরে সংবাদপত্র বিক্রেতার মনোহারী দোকানে হামলা-ভাংচুর ও আবু সাঈদ আহত : পত্রিকা বিক্রি বন্ধ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সংবাদপত্র বিক্রেতা (হকার) মাছমহালের মনোহারী দোকানের ব্যবসায়ী মো. আবু সাঈদের দোকানে মঙ্গলবার (৯ মে/২০২৩) রাত সাড়ে ৮টার দিকে পিএস ফুট প্রোক্টাস্রে সেলসম্যানের নেতৃত্বে ৪/৫জন হামলা-ভাংচুর ও সাঈদকে দুর্বৃত্ত¡রা পিটিয়ে গুরুত্বর আহত করে। এ ঘটনায় আহত সাঈদের মামা মো. লিটন মিয়া বাদী হয়ে বুধবার (১০ মে/২০২৩) গৌরীপুর থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদপত্র বিক্রেতা ও মনোহারী ব্যবসায়ী মো. আবু সাঈদ জানান, পৌর শহরের পাটবাজার এলাকার স্বপন সাহার পুত্র রানা সাহা বেকারী মালামাল বিক্রি করে। দোকানে ড্যামেজ মাল দেয়াকে কেন্দ্র করে রানা সাহার সঙ্গে তর্ক-বিতর্ক হয়। কিছুক্ষণ পরেই ৪/৫জনকে সঙ্গে নিয়ে দোকানে হামলা ও ভাংচুর চালায়। দোকানের ভিতরে ঢুকে আমাকে এলোপাতাড়িভাবে পিটিয়ে গুরুত্বর আহত করে। আহত আবু সাঈদকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ প্রসঙ্গে রানা সাহা জানায়, আবু সাঈদের নিকট ১হাজার টাকা পাওনা ছিল। তার নিকট টাকা চাইতে গেলে টাকা নিয়ে দিয়ে অসৌজন্যমূলক আচরণ করে। খবর পেয়ে আমার কয়েকজন ছোট ভাই তাকে জিজ্ঞাসা করলে তাদের সঙ্গেও খারাপ আচরণ করে। এরমধ্যে ৩জনকে কামড়িয়ে আহত করে আবু সাঈদ। এ প্রসঙ্গে দোকানে থাকা নাজিম উদ্দিন জানান, ৪/৫জন দোকানের ভিতরে আবু সাঈদকে গলা চেপে ধরলে সে বাঁচার জন্য কামড় দিতে থাকতে পারে। এদিকে আবু সাঈদ আহত হওয়ায় বুধবার গৌরীপুরে পত্রিকা বিতরণ কার্যক্রম বন্ধ করে দেয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১