আজ বুধবার ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
তাসাদদুল করিম || ওয়েব ইনচার্জ, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মে, ৩, ২০২৩, ৭:৩৯ অপরাহ্ণ




আয়া’র চেয়েও শিক্ষকের বেতন কম : মে দিবসেও স্কুলে আসতে শিক্ষকদের বাধ্য করেন পরিচালক!

ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের দি চাইল্ড বেøাজম কিন্ডারগার্টেনের বিরুদ্ধে মে দিবসেও স্কুলে শিক্ষকদের দিয়ে জোরপূর্বক কাজ করানোর অভিযোগ উঠেছে। গত সোমবার (১ মে/২০২৩) স্কুলে গিয়ে দেয়া যায়, শিক্ষকরা শিক্ষার্থীদের পরীক্ষার খাতা মূল্যায়নে ব্যস্ত রয়েছেন। অফিস আদেশ না মানলে দ্বিগুণ বেতন কর্তনের ভয়ে শিক্ষকরা কাজে যোগ দিতে বাধ্য হয়েছেন।

এসব বিষয়ে বিদ্যালয়ের পরিচালক মো. রায়হানুর রহমান খান রায়হান বলেন, দরজা আটকিয়ে ভিতরে কাজ করলে তো বুঝতে পারতেন না! আজকে তো পতাকাও উত্তোলন করি নাই। বিষয়টা বাদ দেন। তিনি আরও বলেন, এখানে যারা শিক্ষকতা করছেন সবাই এম.এ পাশ। তাদের বেতন সর্বোচ্চ ৬হাজার ও সর্বনি¤œ ৪হাজার টাকা। তবে আয়া’র বেতন ৬হাজার টাকা আর সিকিউরিটির বেতন খাওয়া-দাওয়াসহ ১০হাজার টাকা।
বেতন বৈষম্য ও সরকারের শ্রম আইন অনুযায়ী বেতন-ভাতা দেয়া হচ্ছে কি-না এ প্রসঙ্গে কথা বলতে চাননি এ পরিচালক। তিনি বলেন, কিন্ডারগার্টেনের শিক্ষার্থীর সংখ্যা ৪শ ১৯জন। প্রত্যেকের মাসিক বেতন ৬শ টাকা করে। যা থেকে মাসিক আয় ২লাখ ৫১হাজার ৪শ টাকা। এ বিদ্যালয়ে শিক্ষক ২৯জন আর ৪জন কর্মচারী রয়েছেন। তিনি আরও জানান, এ ভবনের হাউজ বিল্ডিংয়ের ঋণের কিস্তি দিতে হয় প্রতি মাসে ৪৪ হাজার টাকা আর ভবন ভাড়া বাবদ ৬০হাজার টাকা ব্যয় আছে। বিদ্যুৎ খরচ মাসে ১০হাজার টাকা।

বছরের শুরুতেই প্লে থেকে নার্সারি, নার্সারি থেকে কেজি, কেজি থেকে প্রথম এভাবে ৫ম শ্রেণি পর্যন্ত ক্লাসে ক্লাসে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির খাতে লুটে নিচ্ছেন প্রায় ১৫লাখ টাকা। এছাড়াও শিক্ষার্থীদের বই-খাতা, ব্যাজ আর ট্রাইসহ নানাখাতে আয়ের উৎসব লাখ ছাড়িয়ে যায়। অভিযোগ রয়েছে কিন্ডারগার্টেনের শ্রেণিকক্ষ ব্যবহার করে যেসব শিক্ষক প্রাইভেট পড়ান সেই শিক্ষকদের প্রতি শিক্ষার্থীর জন্য ১০০টাকা করে আদায় করছেন এ পরিচালক।
তবে দেশের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা (এম.এ) নিয়েও এ প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বেতন দেয়া হচ্ছে আয়া আর সিকিউরিটি’র বেতনের অর্ধেক! শ্রম আইন অনুযায়ী গার্মেন্টেস্রে শ্রমিকদের অর্ধেক বেতনও পাচ্ছেন না এ বিদ্যালয়ের শিক্ষকরা। নেই বিদ্যালয় পরিচালনা কমিটি কোনরূপ তদারকি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান দেখভালের দায়িত্বে থাকা উপজেলা শিক্ষা বিভাগও শুধুমাত্র বই দিয়ে দায় সারছেন। এ পরিচালকের বিরুদ্ধে একাধিক অভিভাবক অভিযোগ করেন, ৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে সরকারি বই দেয়া হলেও ভর্তি ফি নিচ্ছেন সাড়ে ৩হাজার টাকা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১