ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদের আসন্ন নির্বাচন সামনে রেখে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকে প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণা ও ঐক্যভাবে নির্বাচনে কাজ করার লক্ষে তারাকান্দা উপজেলা শাখা স্বেচ্ছা সেবকলীগের এক বিশেষ বর্ধিত সভা গতকাল বুধবার বিকালে স্থানীয় ডাকবাংলো প্রাঙ্গনে তারাকান্দ উপজেলা শাখা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ আসাদুজ্জামান চৌধুরী জুয়েল এর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উক্ত বর্ধিত সভা বক্তব রাখেন, তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বাবুল মিয়া সরকার, ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য ও সিনিয়র সহ-সভাপতি মেজবাউল আলম চৌধুরী রুবেল,কামারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক এ,কে এম,আজাহারুল ইসলাম সরকার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাদের সরকার।