ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সোমবার (১ মে/২০২৩) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রার উদ্বোধন ও সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও ফৌজিয়া নাজনীন।
সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. বকুল ইসলাম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক একেএম কামরুজ্জামান স্বপন। বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি মো. মাসুদ রানা, সহ-সভাপতি হোসাইন আহমেদ, সহসাধারণ সম্পাদক আলম ফকির, দপ্তর সম্পাদক হামিদুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক জহিদুল ইসলাম সুমন, কোষাধ্যক্ষ আজাহারুল ইসলাম টিটু, ধর্ম সম্পাদক শাহ মোতাসিন ফারুক, সদস্য মো. আব্দুল্লাহ, সিরাজ উদ্দিন, মো. ফারুক মিয়া, সুমন মিয়া, রুয়েল মিয়া, শহিদ মিয়া, মো. আব্দুর রশিদ, রুবেল মিয়া, মো. হারুন মিয়া, মানিক গৌড়, খোকন মিয়া, রাদ, রৌদ্র, গুরুভাই, পরিতোষ সরকার, অীরদ্রম, সুজন মজুমদার প্রমুখ।