আজ বুধবার ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
শামীম আনোয়ার || উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৭, ২০২৩, ৮:৫৭ অপরাহ্ণ




গৌরীপুরে ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী ও পুনর্মিলনী

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে ছাত্র ইউনিয়নের উদ্যোগে সংগঠনের সাবেক-বর্তমান-শুভানুধ্যায়ীদের নিয়ে বুধবার (২৬ এপ্রিল/২০২৩) বঙ্গবন্ধু চত্বরে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সাবেক ছাত্রনেতা এমএম আকাশ।
প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন পরিষদের চেয়ারম্যান ছাত্র ইউনিয়ন উপজেলা কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাস্টার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের আহŸায়ক মজিবুর রহমান ফকির।

সঞ্চালনা করেন উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আলী হোসেন। বক্তব্য রাখেন উদযাপন পরিষদের কো-চেয়ারম্যান ও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান, ছাত্র ইউনিয়ন ময়মনসিংহ জেলা সংসদের সাবেক সভাপতি সাঈদ হাসান মিথুন, সাবেক ছাত্রনেতা হারুন আল বারী, রিয়াজুল হাসনাত, আব্দুল লতিফ, ওবায়দুর রহমান, আলী আশরাফ আবীর, এনামুল হাসান অনয়, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন প্রমুখ।
বিকেলে সংগঠনের সাবেক-বর্তমান নেতৃবৃন্দ স্মৃতিচারণ করেন, গণসঙ্গীত পরিবেশন করেন স্থানীয় উদীচী, ব্যান্ড ফোক চাইল্ড ও বিভিন্ন স্তরের শিল্পীবৃন্দ।
উল্লেখ্য, ভাষা আন্দোলনের অগ্নিগর্ভ ও রক্তাক্ত ইতিহাসের মধ্য দিয়ে স্বৈরাচার, সা¤্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা বিরোধী প্রগতিশীল ছাত্র আন্দোলনকে সংগঠিত করার আহŸান নিয়ে ১৯৫২ সালের ২৬ এপ্রিল গড়ে উঠে তৎকালীন ‘পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন’। স্বাধীনতাত্তোর প্রগতিশীল রাষ্ট্র বিনির্মাণে সংগঠনের নাম পরিবর্তন করে রাখা হয় ‘বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।’




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১