আজ বুধবার ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২২, ২০২৩, ১:০৪ অপরাহ্ণ




মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া

এক মাস সিয়াম সাধনা শেষে এলো খুশির ঈদ।ঈদুল ফিতর প্রতি ঘরে ঘরে এনেছে খুশির বারতা। সারাদেশে ঈদগাহ আর মসজিদে মসজিদে ঈদুল ফিতরের নামাজে অংশ নিয়েছেন সব শ্রেণি, পেশা আর বয়সের কোটি মুসুল্লি।

শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত হয়। সেখানে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমীন।

নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। ‘বালা মুসিবত’ থেকে সুরক্ষা চাওয়া হয় আল্লাহর কাছে।

সারা বিশ্বের মুসলিমদের শান্তি কামনার পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্য, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের কথা স্মরণ করে তাদের জন্যও আল্লাহর কাছে দোয়া চাওয়া হয়।

কোভিড মহামারির কারণে গত তিন বছর ঈদ জামাতেও ছিল করোনা নিয়ে বিধির কড়াকড়ি। ঈদ জামাতে মাস্ক পরার বাধ্যবাধকতা ছিল। কোলাকুলিতেও ছিল মানা।

এবার ঈদ জামাত ফিরেছে পুরনো মেজাজে। নামাজ শেষে কোলাকুলি আর মোসাফাহা করেন সবাই।

ঈদের প্রধান জামাতে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গত তিন বছর বঙ্গভবনেই ঈদের নামাজ সেরেছেন। অবসরে যাওয়ার আগে শেষ ঈদের নামাজটি তিনি জাতীয় ঈদগাহেই পড়েছেন।

রাষ্ট্রপতি ঈদগাহে পৌঁছালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ সংশ্লিষ্টরা তাকে অভ্যর্থনা জানান।

মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিচারপতি, রাজনীতিবিদ, কূটনীতিক, বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শামিল ছিলেন জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে। এবার একসঙ্গে প্রায় ৩৫ হাজার মানুষের নামাজ পড়ার ব্যবস্থা করেছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

গত কয়েকদিনের ভ্যাপসা গরম শেষে ঈদের আগের দিন শুক্রবার বিকেলে দমকা বাতাস ও এক পশলা বৃষ্টিতে তপ্ত রাজধানী পেয়েছে শীতল পরশ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১