আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২২, ২০২৩, ১২:৫৯ অপরাহ্ণ




বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হলো শোলাকিয়ায়, লাখো মুসল্লির নামাজ আদায়

প্রতিবারের ন্যায় এবারও কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হয়েছে।এতে লাখের বেশি মুসুল্লি অংশ নিয়েছেন।নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।

মাঠের রেওয়াজ অনুযায়ী, বন্দুকের ফাঁকা গুলির শব্দের মাধ্যমে আজ শনিবার সকাল ১০টায় জামাত শুরু হয়। এ জামাতে ইমামতি করেন মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ।

নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি মহান আল্লাহর কাছে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

ঈদগাহ মাঠে লাখো মুসল্লির ‘আল্লাহু আকবর’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে ময়দান।

শোলাকিয়ায় এবার অনুষ্ঠিত হলো পবিত্র ঈদুল ফিতরের ১৯৬তম জামাত। এতে অংশ নিতে আজ সকাল থেকে দূরদূরান্তের মুসল্লিরা দলে দলে আসতে শুরু করেন। সকাল সোয়া ৯টার দিকে মাঠ কানায় কানায় ভরে যায়।

শোলাকিয়া ঈদগাহ মাঠ কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় লাখো মুসল্লির সমাগম ঘটে শোলাকিয়া ঈদগাহ মাঠে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১