আজ বুধবার ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২১, ২০২৩, ১১:৪৮ পূর্বাহ্ণ




জয়বাংলা স্লোগানে ‘নৌকা’ কে বিজয়ী করতে মুক্তিযোদ্ধাগণের অঙ্গিকার!

‘জয়বাংলা, জয়বঙ্গবন্ধু’ স্লোগানে নৌকা প্রতীককে আবারও বিজয়ী করে শেখ হাসিনাকে আরও প্রধানমন্ত্রী করার অঙ্গিকার করলেন বীর মুক্তিযোদ্ধাগণ। ‘শেখ হাসিনার সরকার- বারবার দরকার, একাত্তুরের হাতিয়ার গর্জে ওঠোক আরেক বার’ এসব ¯েøাগান দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার আগাম অঙ্গিকারাব্দ হন তারা। ময়মনসিংহের গৌরীপুরে এমপি মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহার ব্যক্তিগত উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীরমুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে মঙ্গলবার (১৮ এপ্রিল/২০২৩) তারা এ অঙ্গিকার করেন।

বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাÐার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমাÐার বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা রতন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাবেক দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর মাসুদ মিয়া রতন, আ’লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন উজ্জ্বল, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হাসান আজাদ লিটন, শিপন মিয়া, লিটন মিয়া, এখলাছ উদ্দিন নয়ন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাজিমুল ইসলাম শুভ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলী ইকরাম রনি, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিক প্রমুখ।
এছাড়াও তিনি বাস-ট্রাকসহ পরিবহনের ৪শ ৫৬জন শ্রমিক, কর্মজীবী মহিলা শ্রমিক ২শ ২৮জন, ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী, ৫শ ৭৮জন প্রতিবন্ধী ও দেড় হাজার দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার প্রদান করেন।

 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১