আজ বুধবার ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
শামীম আনোয়ার || উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২১, ২০২৩, ১১:৩৯ পূর্বাহ্ণ




প্রধানমন্ত্রী দিলেন জমি-বাড়ি স্বজনরা দিলেন খাদ্য-বস্ত্র!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর দেয়া আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে বৃহস্পতিবার (২০ এপ্রিল ২০২৩) ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা। তিনি বলেন, বিশে^ শ্রেষ্ঠ মানবিক প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা। যিনি গৃহহীন-ভূমিহীনদের এই চমৎকার বাড়িঘর করে দিয়ে বিশে^ দৃষ্টান্ত স্থাপন করেছেন। স্বজনরাও মানবিক কাজ করে যাচ্ছে। দেশরতœ প্রধানমন্ত্রীর দেয়া প্রকল্পের বাসিন্দাদের মাঝে খাদ্য ও বস্ত্র দেয়ার এ উদ্যোগকে স্বাগত জানাই।

খাদ্য-বস্ত্র পেয়ে আনন্দে-আপ্লুত হয়ে পড়েন প্রকল্পের বাসিন্দারা। প্রত্যেককে পরিবারকে প্রতি প্যাকেটে দেয়া হয় চাল, সেমাই, চিনি, পেয়াজ, রসুন, দুধ, লবণ, সাবান, তেল, মুড়ি, ডালসহ নিত্যপ্রয়োজনীয় উপকরণ। প্রকল্পের সুবিধাভোগী ফুলবানু আক্তার বলেন, আমরা এখন শান্তির ঘরে ঘুমাই। এ ঘরে ঘুমিয়ে স্বামী-সন্তানদের নিয়ে সুখে আছি। জীবনে প্রথম সুখের ঈদ করবো। নারগিস আক্তার বলেন, আমাদের কষ্টের ভাগিদার হয়েছে, এতেই আমরা মহাখুশি।
পৌর শহরের সতিশা আশ্রয়ণ প্রকল্পে খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালীখলা বাজার রক্ষাকালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক শংকর ঘোষ পিলু, ডৌহাখলা ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী মুক্তি, আ’লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন উজ্জ্বল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিক, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, স্বজন তাসাদদুল করিম, শামীম আনোয়ার, জায়েদুর রহমান প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১