আজ বুধবার ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
তাসাদদুল করিম || ওয়েব ইনচার্জ, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১০, ২০২৩, ৫:১৫ অপরাহ্ণ




গৌরীপুরে সংবাদপত্রসেবীদের মাঝে রেইনকোট বিতরণ ও ইফতার-দোয়া মাহফিল

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সংবাদপত্রসেবীদের (হকার) মাঝে গেল রোববার (৯এপ্রিল ২০২৩) রেইনকোট বিতরণ ও দোয়া-ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে যমুনা গ্রæপের স্বপ্নদ্রষ্টা ও দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে স্মরণ ও তার জীবনকর্মী তুলে ধরা হয়। এ সময় সংবাদপত্রসেবীরা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রতিকৃতিতে সম্মান প্রদর্শন করেন।

রেইনকোট বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগেও যারা থেমে থাকেন না, তারা হলেন সংবাদপত্রসেবক (হকার)। প্রত্যেহ ভোরে আমাদের ঘরেঘরে পৌঁেছ দেন সংবাদপত্র। তাদেরকে আজকে এ অনুষ্ঠানের মাধ্যমে স্বজনরা সম্মানিত করেছে। সে জন্য স্বজন সমাবেশকে ধন্যবাদ জানাই।
তিনি আরও বলেন, আজকে গণমানুষের মুখপাত্র হয়ে দাঁড়িয়েছে দৈনিক যুগান্তর। মুক্তিযুদ্ধের চেতনায় দুর্নীতি-জঙ্গিবাদ আর মাদকের বিরুদ্ধে লড়াই করছে এ পত্রিকাটি। এ পত্রিকাটির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম দেশের জন্য যুদ্ধ করেছেন, দেশের শিল্পোয়নের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম. নূরুল ইসলাম, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, গৌরীপুর সংবাদপত্রসেবা সংস্থার সভাপতি মো. আব্দুল জলিল চৌধুরী, সাধারণ সম্পাদক মো. সেকান্দর আলী, সহসভাপতি মো. ছায়েদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. বজলুর রহমান, কোষাধ্যক্ষ মো. আবু সাঈদ, দপ্তর সম্পাদক মো. ইসমাহিল হোসেন, নির্বাহী সদস্য মো. নাজিম উদ্দিন, আব্দুল আজিজ, সাংবাদিক মোখলেছুর রহমান, স্বজন তাসাদদুল করিম, শামীম আনোয়ার প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১